By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বিশ্বকাপ বয়কটের গুঞ্জন ছড়িয়ে স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > বিশ্বকাপ বয়কটের গুঞ্জন ছড়িয়ে স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান
খেলাধূলা

বিশ্বকাপ বয়কটের গুঞ্জন ছড়িয়ে স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান

Last updated: 2026/01/25 at 2:19 PM
জন্মভূমি ডেস্ক 3 weeks ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহ–ও বাকি নেই। তবে নাটকীয়তা চলছে এখনও। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে যুক্ত করেছে আইসিসি। বাংলাদেশের সঙ্গে ‘অন্যায়’ হয়েছে দাবি করে বিশ্বকাপ বয়কট করতে পারে বলে ঘোষণা দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি। বিষয়টি নিয়ে যখন ক্রিকেটবিশ্বে তুমুল আলোচনা, তখনই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান।
গত শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশকে নিয়ে আইসিসি সিদ্ধান্ত জানানোর পর পিসিবির সভাপতি মহসিন নাকভি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আইসিসির বোর্ড সভাতেও একই কথা বলেছি। আপনার দ্বিমুখী নীতি থাকতে পারে না, যেখানে একটি দেশ যখন খুশি যেকোনো সিদ্ধান্ত নিতে পারে এবং অন্য একটি দেশের ক্ষেত্রে তার সম্পূর্ণ উল্টোটা করা হয়। পাকিস্তানের সরকার আমাদের যে নির্দেশনা দেবে, আমাদের অবস্থানও (বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে) সেটাই হবে। প্রধানমন্ত্রী এখন পাকিস্তানে নেই। তিনি ফিরলে আমি আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের জানাব। এটা সরকারের সিদ্ধান্ত।’
পিসিবি সভাপতির ওই বক্তব্য নিয়ে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই মাঝে সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, ‘যদি পাকিস্তানও একই পথে হেঁটে টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়, আইসিসি তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এর পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজ বাতিল, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি ক্রিকেটারদের খেলায় নিষেধাজ্ঞা বা এনওসি (অনাপত্তিপত্র) না দেওয়া এবং এশিয়া কাপ থেকেও বাদ দেওয়ার মতো বিষয় বিবেচনায় রয়েছে।’ সেই ভয়েই পাকিস্তান অবস্থান পাল্টালো নাকি বয়কটের গুঞ্জন তাদের কোনো কৌশল তা স্পষ্ট নয়।
আজ রোববার (২৫ জানুয়ারি) পিসিবির নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ, সাদা বলের কোচ মাইক হেসন এবং অধিনায়ক সালমান আলি আগা সংবাদ সম্মেলনে বিশ্বকাপের দল ঘোষণা করেন। ১৫ সদস্যের ওই দলে বড় চমক– হারিস রউফের বাদ পড়া। যদিও কয়েকদিন ধরে পাকিস্তানের সংবাদমাধ্যমে তাকে বাদ দেওয়া হতে পারে গুঞ্জন চলছিল। যদিও চলমান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে সর্বোচ্চ ২০ ‍উইকেট শিকার করেছেন ডানহাতি এই তারকা পেসার। তবে ফর্ম নিয়ে সমালোচিত বাবর আজম বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন।
প্রথম কোনো আইসিসি ইভেন্ট খেলার জন্য পাকিস্তান দলে ডাক পেয়েছেন স্পিনার উসমান তারিক। সালমান আগার দলে আছেন– ফাহিম আশরাফ, খাজা মোহাম্মদ নাফে, মোহাম্মদ সালমান মির্জা ও শাহিবজাদা ফারহানের মতো তরুণরা। আর অভিজ্ঞদের মধ্যে আছেন– আবরার আহমেদ, বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ নেওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান ও উসমান খান। বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো যথারীতি হবে ভারতের বাইরে, শ্রীলঙ্কায়।

জন্মভূমি ডেস্ক January 25, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে শিরোপা জিতে বাংলাদেশের ইতিহাস
Next Article নির্বাচন প্রস্তুতিতে সন্তুষ্ট কূটনীতিকরা: সিইসি
আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 3 days ago
খেলাধূলা

রুদ্ধশ্বাস জয়ে লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 4 days ago
খেলাধূলা

থাইল্যান্ডকে উড়িয়ে সুপার সিক্স শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?