By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বিশ্বনবী (সা.)-এর জন্ম ও মৃত্যুর তারিখ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > বিশ্বনবী (সা.)-এর জন্ম ও মৃত্যুর তারিখ
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্বনবী (সা.)-এর জন্ম ও মৃত্যুর তারিখ

Last updated: 2025/03/13 at 1:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : মহান আল্লাহ পথহারা মানবকুলকে পথের দিশা দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী-রাসুল প্রেরণ করেছেন। তারই ধারাবাহিতায় প্রেরণ করেন সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে। তিনি এসে আল্লাহর দীক্ষা আর কোরআনি শিক্ষার আলোয় আলোকিত করেছেন গোটা বিশ্বকে।
মুসলমানদের মধ্যে, বিশেষত ভারতীয় উপমহাদেশে অবস্থানরত মুসলমানদের মধ্যে মহানবী (সা.)-এর জন্মের দিনটির ভাবগাম্ভীর্য অনেক বেশি।
তবে রাসুল (সা.) ঠিক কোন তারিখে জন্মগ্রহণ করেছিলেন সেটা নিয়ে মতপার্থক্য আছে। মতপার্থক্য থাকলেও প্রসিদ্ধ হলো, মহানবী (সা.) ১২ রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। মহানবী (সা.)-এর জীবনী লেখকদের মধ্যে ইবনে ইসহাক প্রথম সারির একজন। তিনি বলেন, মহানবী (সা.) হস্তিবাহিনীর ঘটনার বছর ১২ রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন (সিরাতে ইবনে হিশাম, খণ্ড-১, পৃষ্ঠা ১৫৮)
প্রসিদ্ধ সিরাতবিষয়ক গ্রন্থ ‘আর রাহিকুল মাখতুম’-এ এসেছে, ‘সায়্যিদুল মুরসালিন মক্কায় বনি হাশিমের ঘাঁটিতে সোমবার সকালে ৯ রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন, যে বছর হাতির ঘটনা ঘটে (আর রাহিকুল মাখতুম, খণ্ড-১, পৃষ্ঠা ৪৫)
তাফসিরে মা‘আরিফুল কোরআনে রাসুল (সা.)-এর জন্মদিন বলা হয়েছে রবিউল আওয়াল মাসের ৯ তারিখ সোমবার।
এ ছাড়া প্রসিদ্ধ বর্ণনা হচ্ছে ১২ তারিখ। ‘তারিখে ইবনে আসির’ গ্রন্থে এই তারিখই গ্রহণ করা হয়েছে।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, সৌর হিসাবে তাঁর জন্ম তারিখ ২০ সেপ্টেম্বর। তিনি জন্মগ্রহণ করেন মক্কা নগরীর পাশের পাহাড়ের উপত্যকায় অবস্থিত বাড়িতে।
কারো কারো মতে, সাফা পর্বতের কাছে অবস্থিত বাড়িতে। [ইবনে হিশাম : সিরাতুন নবী (সা.), ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ঢাকা, ২০১৩ (তৃতীয় সংস্করণ), পৃষ্ঠা ১৫৭]
এ ছাড়া জন্ম তারিখ নিয়ে আরো অনেক মতানৈক্য পাওয়া যায়, যেমন—
ইবনে খালদুনের মতে, ১২ রবিউল আওয়াল (সিরাতে সাইয়্যিদুল আম্বিয়া, পৃষ্ঠা ১১৭)
অনেকের মতে, ৯ রবিউল আউয়াল সোমবার রাসুুলুল্লাহ (সা.)-এর জন্মদিন। (কাসাসুল কোরআন, চতুর্থ খণ্ড, পৃষ্ঠা ২৫৩)
ইবনে কাসিরের মতে, ১৮ রবিউল আউয়াল (আলবিদা ওয়ান নিহায়া, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ২৪২)
আবু মাশার নাজিহের মতে, ২ রবিউল আউয়াল (তাবাকাতে ইবনু সাদ, প্রথম খণ্ড, পৃষ্ঠা ৮০)
সুতরাং আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে রাসুল (সা.) রবিউল আওয়াল মাসের সোমবারে জন্মগ্রহণ করেন, এ ব্যাপারে কোনো মতানৈক্য নেই। এবং সেটি ছিল ৮ থেকে ১২ তারিখের মধ্যে। এই সোমবার ৮ অথবা ৯ কিংবা ১২—এটুকুতেই হিসাবের পার্থক্য আছে মাত্র।
(ইসলামী বিশ্বকোষ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)
তা ছাড়া রাসুল (সা.) ১১ হিজরির রবিউল আওয়াল মাসের ১২ তারিখেই  ইন্তেকাল করেছেন মর্মে অসংখ্য উদ্ধৃতি আছে। (আর-রওদুল উন্ফ : ৪/৪৩৯-৪৪০, আস-সিরাহ আন-নববিয়্যাহ : ৪/৫০৯, ফাতহুল বারি : ৮/১৩০)
রাসুল (সা.)-এর জন্ম ও জীবনবৃত্তান্ত মানুষের জন্য প্রয়োজন। রাসুল (সা.) হলেন মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। (সুরা আহজাব, আয়াত : ২১)
তাই নবিপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নবী (সা.)-এর আদর্শে জীবন পরিচালনা করার মধ্যেই আছে দুনিয়া ও আখিরাতের সফলতা।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 14, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মুক্তিযুদ্ধে মেজর জিয়া উদ্দিনের অবদান
Next Article খোকসায় আগুনে পুড়ে তিন দোকান ভষ্মিভূত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 2 hours ago
খুলনাজেলার খবর

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

By Staff Reporter 2 hours ago
খুলনাজেলার খবর

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By Staff Reporter 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরায় বিদ্যুতের তার চুরির হিড়িক, আতঙ্কে গ্রাহকরা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?