By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বিশ্বব্যাপী গড় উষ্ণতার রেকর্ড গড়ল ৩ জুলাই
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > বিশ্বব্যাপী গড় উষ্ণতার রেকর্ড গড়ল ৩ জুলাই
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

বিশ্বব্যাপী গড় উষ্ণতার রেকর্ড গড়ল ৩ জুলাই

Last updated: 2023/07/05 at 4:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : চলতি মাসের ৩ তারিখ বিশ্বের উষ্ণতম দিন ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশন। সংস্থাটি জানিয়েছে, ওই দিন বিশ্বের গড় তাপমাত্রা ছিল ১৭ দশমিক শূন্য এক ডিগ্রি সেলসিয়াস বা ৬২ দশমিক ৬২ ডিগ্রি ফারেনহাইট। এর আগে বিশ্বের সর্বোচ্চ গড় তাপমাত্রা ছিল ২০১৬ সালের আগস্টে। মাসটির একদিন সর্বোচ্চ তাপমাত্রা ১৬ দশমিক ৯২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার (৪ জুলাই) রয়টার্সের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে, বিশ্বব্যাপী তীব্র দাবদাহ অনুভূত হচ্ছে। এর ফলে চলতি মাসের ৩ তারিখে বৈশ্বিক গড় তাপমাত্রা সর্বোচ্চ ছিল।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহ অনুভূত হয়। এ ছাড়া চীনে দাবদাহ চলমান। দেশটিতে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। আর উত্তর আফ্রিকার তাপমাত্রা ৫০ ডিগ্রির কাছাকাছি।

এদিকে, বরফাচ্ছন্ন অ্যান্টার্কটিকায় শীতকাল চললেও, এ সময়ে সর্বোচ্চ গরম রেকর্ড করা হয়েছে। সেখানে আর্জেন্টাইন দ্বীপপুঞ্জে জুলাইয়ের সর্বোচ্চ তাপমাত্রা ৮.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে ইউক্রেনের ভেরনাডেস্কি রিসার্চ বেসের গবেষকরা।

লন্ডনের ব্রিটেনের ইম্পেরিয়াল কলেজের গ্রান্থাম ইন্সটিটিউট ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য এনভায়রনমেন্টের জলবায়ু বিজ্ঞানী ফ্রেডেরিক অটো বলেন, ‘এটি মাইলফলক নয়, যা আমাদের উদযাপন করা উচিত। এটি মানুষ ও বাস্তুসংস্থানের জন্য মৃত্যুদণ্ডের শামিল।’

বিজ্ঞানীরা বলছেন, এল নিনো জলবায়ু পরিস্থিতি শুরু হয়ে গেছে।

বৈশ্বিক তাপমাত্রার ডেটা রাখা অলাভজনক সংস্থা বেকারলি আর্থের গবেষক জেকে হাউসফাদার বলেন, ‘দুর্ভাগ্যবশত, চলতি বছরে যে সিরিজ রেকর্ড হতে চলছে তার শুরু ৩ জুলাইয়ের গড় তাপমাত্রার রেকর্ড দিয়ে। এই বছর কার্বন নির্গমন কমেনি। গ্রিন হাউস গ্যাসের নিঃসরণও কমেনি। এর জেরে এল নিনো পরিস্থিতিতে চলে গেছে জলবায়ু।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 5, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আরপিও সংশোধন নিয়ে আগাম মন্তব্যে রাজি নন সিইসি
Next Article বিশেষ নজরদারিতে পাপিয়া
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

যশোরে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 25 minutes ago
খুলনা

সুন্দরবনে নির্বিচারে নিধন হচ্ছে পারসের পোনা

By জন্মভূমি ডেস্ক 48 minutes ago
আন্তর্জাতিক

শীর্ষ নেতা বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে আছে গাজার সাবেক নিয়ন্ত্রক গোষ্ঠী

By Staff Reporter 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

শীর্ষ নেতা বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে আছে গাজার সাবেক নিয়ন্ত্রক গোষ্ঠী

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

নেপালে নদীতে বাস উল্টে পড়ে ১৮ জন নিহত

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

ইরানে ফের শুরু হয়েছে জেন-জি বিক্ষোভ

By Staff Reporter 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?