By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিশ্ব ইজতেমা শুরু কাল, মুসল্লিতে মুখর ময়দান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বিশ্ব ইজতেমা শুরু কাল, মুসল্লিতে মুখর ময়দান
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বিশ্ব ইজতেমা শুরু কাল, মুসল্লিতে মুখর ময়দান

Last updated: 2024/02/01 at 2:40 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : রাজধানীর উপকণ্ঠ টঙ্গীর তুরাগ নদের তীর এখন মুখরিত। বিশ্ব ইজতেমার ৫৮তম আসরে অংশ নিতে জড়ো হয়েছেন দেশ-বিদেশের লাখো মুসল্লি। আগামীকাল শুক্রবার বাদ ফজর আমবয়ানে শুরু হবে প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। অবশ্য রেওয়াজ অনুযায়ী আজ বৃহস্পতিবার বাদ ফজর বয়ান হবে সুশৃঙ্খলভাবে অবস্থান, ইবাদত-বন্দেগির নিয়ম ও করণীয় বিষয়ে। ইমান, আমল, আখলাখসহ তাবলিগের ছয় মূলনীতির ওপর তিন দিন বয়ান করবেন শীর্ষ মুরব্বিরা।

মুসল্লিদের জন্য ময়দানকে বিভিন্ন খিত্তায় ভাগ করে একজন করে জিম্মাদার রাখা হয়েছে। তাঁর কাছ থেকে পরামর্শ নিতে পারবেন আগতরা। ইতোমধ্যে ময়দানে হাজির হয়েছেন পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ ও ইরানের সহস্রাধিক মুসল্লি। গতকাল রাতে বিশাল শামিয়ানার নিচে আশ্রয় নেন তারা।

গতকাল ইজতেমা ময়দান পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ও র‍্যাবের ডিজি খুরশিদ হোসেন। পরে আইজিপি বলেন, ইজতেমায় ১৫ হাজার পুলিশ থাকবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের সব ইউনিটের পাশাপাশি র‍্যাব কাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ঠেকাতে সাইবার টহল জোরদার করা হয়েছে।

এ সময় ইজতেমা ঘিরে সহিংসতার কোনো শঙ্কা নেই জানিয়ে র‍্যাব ডিজি খুরশিদ হোসেন বলেন, ময়দান দুটি ভাগ করা হয়েছে। বিদেশি মেহমানদের নিরাপত্তায় আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে। হেলিকপ্টার টহল থাকবে। নজরদারি হবে ড্রোন ও সিসিটিভি ক্যামেরায়।

ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম বলেন, সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে মুসল্লিরা বিশাল প্যান্ডেল তৈরি করেছেন। অন্যান্য বছরের চেয়ে এবার বেশি মুসল্লি অংশ নেবেন বলে আশাবাদী।

গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন, ইজতেমা শেষ করতে পাঁচটি ভ্রাম্যমাণ দল ২৪ ঘণ্টা দায়িত্বে থাকবে। প্রথম পর্ব শেষে মাওলানা জুবায়েরপন্থিরা ময়দান বুঝিয়ে দেবে। পরে মাওলানা সা’দপন্থিদের কাছে ইজতেমা মাঠ হস্তান্তর করার পর আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।

এদিকে ইজ‌তেমায় আসার প‌থে গতকাল টঙ্গী‌তে ইউনুছ মিয়া (৬০) এবং ময়দানে জামাল উদ্দিন (৪০) না‌মে দুই মুস‌ল্লির মৃত‌্যু হ‌য়ে‌ছে। ইউনুছ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়‌নের ধামাউরা গ্রা‌মের মৃত বুদু মিয়ার ছে‌লে। আর জামাল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চৌহদ্দী গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনা‌রেল হাসপাতা‌লের কর্তব্যরত চিকিৎসক ফারহানা তাসমিন জানিয়েছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 1, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনাসহ ৭ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে রাতের তাপমাত্রা
Next Article মিয়ানমার জান্তার ওপর ফের যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 1 hour ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 1 hour ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

বিরোধীদলীয় নেতার দাবি অসত্য, তারা চাইলেই ওয়াকআউট করতে পারেন

By Tanvir 2 hours ago
জাতীয়

সংসদে ইতিহাস : ৫৩ বছরে প্রথম ট্রেজারি বেঞ্চের মুলতবি প্রস্তাব গ্রহণ

By Tanvir 2 hours ago
জাতীয়

রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

By Tanvir 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?