By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বিশ্ব মুসলিমের ঐক্য ও শান্তি কামনায় শেষ হলো ইজতেমার প্রথম পর্ব
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বিশ্ব মুসলিমের ঐক্য ও শান্তি কামনায় শেষ হলো ইজতেমার প্রথম পর্ব
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বিশ্ব মুসলিমের ঐক্য ও শান্তি কামনায় শেষ হলো ইজতেমার প্রথম পর্ব

Last updated: 2025/02/02 at 1:54 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বিশ্ব মুসলিমের ঐক্য, উম্মাহর হেদায়াত, হেফাজত, রহমত, মাগফিরাত, নাজাত, ঐক্য, শান্তি এবং দেশ ও মানবতার কল্যাণে মহান আল্লাহর অনুগ্রহ কামনার মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত।
আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩৫ মিনিটে তুরাগ তীরে এ মোনাজাত হয়। ৯টা ১১ মিনিটে শুরু হওয়া ২৪ মিনিটব্যাপী মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।
এর আগে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা হেদায়াতি বয়ান করেন। তাঁর বয়ান বাংলায় অনুবাদ করেন মাওলানা জুবায়ের। আজ সকাল থেকে ইজতেমার মুসল্লিদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বয়ান দেওয়া হয়। পরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন পর্বের ইজতেমার প্রথম পর্ব শেষ হলো।
বাংলা, আরবি, হিন্দি, উর্দু ভাষায় আখেরি মোনাজাতে গোটা দুনিয়ায় পথভ্রষ্ট মুসলমানের পাপের ক্ষমা, সঠিক পথের দিশা চেয়ে এবং তাবলিগের কাজে সবাইকে নিয়োজিত হওয়ার তৌফিক কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
মোনাজাতের সময় ‘আমিন’, ‘আমিন’, ‘আল্লাহুম্মা আমিন’ ধ্বনি তোলেন দেশ-বিদেশের লাখো মুসল্লি। এ সময় কেঁদে কেঁদে দয়াময় আল্লাহর সন্তুষ্টি লাভের আকুতি জানান ধনী-দরিদ্র, ছোট-বড় নির্বিশেষে সর্বস্তরের মানুষ।
তিন দিনের প্রতীক্ষার অবসান ঘটে রোববার সকালে। জনসমুদ্রে হঠাৎ নেমে আসে পিনপতন নীরবতা। এরপর শুরু হয় মোনাজাত।
মোনাজাতে অংশ নিতে ভোর থেকে ঢাকা-গাজীপুরসহ আশপাশের জেলা থেকে হাজার হাজার মুসল্লি হেঁটে ইজতেমা স্থলে যোগ দেন। মোনাজাত শুরু হওয়ার আগেই ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ময়দানে জায়গা না পেয়ে মুসল্লিরা আশপাশের অলিগলি, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ফুটওভার ব্রিজ, বাসাবাড়ি, কলকারখানা, মার্কেট ও যানবাহনের ছাদে এবং তুরাগ নদের নৌকায় অবস্থান নেন। আখেরি মোনাজাতের জন্য ইজতেমা ময়দানের আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা ছুটি ঘোষণা করা হয়।
ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আজকের পত্রিকাকে বলেন, আজ সকাল থেকে ময়দান ও আশপাশে ৬-৭ লাখ মুসল্লি জড়ো হন। আগামীকাল থেকে শুরু হবে শুরায়ে নেজামের তত্ত্বাবধানে ইজতেমার দ্বিতীয় ধাপ।
৫৮তম বিশ্ব ইজতেমা তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। আজ আখেরি মোনাজাত শেষে ৩ ফেব্রুয়ারি (সোমবার) দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ে নেজামের দুই পর্বের ইজতেমা।
আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার এবারের আসর। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের কাছে ময়দান বুঝিয়ে দেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 2, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গোপনে বাংলাদেশে ব্রিটিশ দল, নিয়ে গেছে টিউলিপ সিদ্দিকের তথ্য
Next Article বিশ্বরোড-রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত তিতুমীর শিক্ষার্থীদের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ৭৬ হাজার।

By Staff Reporter 2 hours ago
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 5 hours ago
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৭, শীর্ষে মোটরসাইকেল

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
জাতীয়

ইসি এখন পোস্ট অফিসের মতো: বদিউল

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?