By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বিসিএস তথ্য ক্যাডার: পদোন্নতি আটকে গেছে শীর্ষ ১৬ পদে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বিসিএস তথ্য ক্যাডার: পদোন্নতি আটকে গেছে শীর্ষ ১৬ পদে
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বিসিএস তথ্য ক্যাডার: পদোন্নতি আটকে গেছে শীর্ষ ১৬ পদে

Last updated: 2023/07/04 at 11:51 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : প্রশাসন ক্যাডারের পদোন্নতিতে শৃঙ্খলা ফিরলেও বিসিএস তথ্য ক্যাডার বেহাল। ক্যাডারটির শীর্ষ ১৬টি পদের পদোন্নতি আটকে গেছে। চাকরিতে যোগদানের পর যথাসময়ে তাদের পদোন্নতি না হওয়ায় এই জটিলতা সৃষ্টি হয়েছে। এতে তথ্য ক্যাডারের ৯ম ও ১৩তম ব্যাচের কর্মকর্তা হওয়া সত্ত্বেও তাদের গ্রেড-১, ২ ও ৩ পদে পদোন্নতি হয়নি। শীর্ষ পদে পদোন্নতি আটকে যাওয়ায় নিচের পদেও পদোন্নতি হচ্ছে না। অথচ বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের প্রায় ২০ কর্মকর্তা সচিব ও গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন। ৯ম ব্যাচের কর্মকর্তারা জ্যেষ্ঠ সচিব হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিসিএস তথ্য সাধারণ ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তারা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ছিলেন ১৩ বছর। অথচ এ পদে থাকার কথা ছিল পাঁচ বছর। ফলে পদোন্নতির প্রথম ধাপেই তাদের আট বছর নষ্ট হয়েছে। পরিচালক থেকে তৃতীয় গ্রেডে পদোন্নতিতেও সময় নষ্ট হয়েছে। এরপর ২০২১ সালের ৭ জানুয়ারি গ্রেড-৩ পেলেও এখনো গ্রেড-২ পদে পদোন্নতি হয়নি। কারণ পদোন্নতিতে বিলম্ব হওয়ায় গ্রেড-২ পদে পদোন্নতির শর্ত পূরণ হচ্ছে না। ফলে ১৩তম ব্যাচের কয়েক কর্মকর্তা পদোন্নতি না পেয়ে অবসরে গেছেন।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তার (পিআইও) অতিরিক্ত দায়িত্ব পালন করছেন বিসিএস ১৩তম ব্যাচের কর্মকর্তা শাহেনুর মিয়া। পিআইওর পদটি গ্রেড-১ হলেও তিনি এখনো দ্বিতীয় গ্রেডে পদোন্নতি পাননি। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্বে আছেন ১৩তম ব্যাচের নিজামুল কবীর। মহাপরিচালকের পদটি গ্রেড-২ হলেও তিনি আছেন তৃতীয় গ্রেডে।

দ্বিতীয় গ্রেডের পদোন্নতির শর্ত পূরণ করতে তাদের আরও প্রায় এক বছর লাগবে। এ জন্য তারা রাষ্ট্রপতির প্রমার্জনের মাধ্যমে পদোন্নতি পেতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করেছেন। তাদের গ্রেড-১ ও ২ পদে পদোন্নতি না হলে ১৮তম ও ২০তম ব্যাচের কর্মকর্তারাও গ্রেড-৩ পদে পদোন্নতি পাবেন না। আবার ১৩ ও ১৮তম ব্যাচের কয়েক জ্যেষ্ঠ কর্মকর্তা থাকলেও চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের রুটিন দায়িত্ব পালন করছেন ২০ ব্যাচের চতুর্থ গ্রেডের কর্মকর্তা মোহাম্মদ আলী সরকার। এই পদটি ২য় গ্রেডের।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 4, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ‘সাগর নন্দিনী-২’ জাহাজে ফের বিস্ফোরণ, ৯ পুলিশসহ দগ্ধ ১১
Next Article ভোমরা বন্দর দিয়ে দুুইদিনে ১২০ টন কাঁচা মরিচ আমদানি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 14 minutes ago
টেকনোলজি

অ্যানড্রয়েড ফোন বদলে আইফোন নিচ্ছেন? জানুন মাইগ্রেশনের সহজ উপায়

By Online Desk 19 minutes ago
টেকনোলজি

ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচবেন কীভাবে?

By Online Desk 21 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 14 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?