By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিসিবিতে গত ১৬ বছরের ‘অবৈধ’ নিয়োগের তদন্ত হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বিসিবিতে গত ১৬ বছরের ‘অবৈধ’ নিয়োগের তদন্ত হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
জাতীয়

বিসিবিতে গত ১৬ বছরের ‘অবৈধ’ নিয়োগের তদন্ত হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

Last updated: 2026/03/29 at 9:51 PM
Tanvir 2 weeks ago
Share
SHARE
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে হওয়া সব নিয়োগ ও অনিয়মের বিষয়ে কঠোর তদন্তের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানিয়েছেন, ২০০৮ সাল থেকে দলীয় প্রভাবে যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছেন, তাদের চিহ্নিত করতে দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করা হবে। রোববার (২৯ মার্চ) সংসদ অধিবেশনে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত ২০০৮ সাল থেকে যারা দলীয় সুযোগ-সুবিধার মাধ্যমে অবৈধভাবে নিয়োগ পেয়েছেন, তাদের নিয়ে দ্রুত তদন্ত কমিটি গঠন করা হবে। এতে কারা কারা জড়িত আছে, তা জাতির সামনে নিয়ে আসব। আপনারা শুনে অবাক হবেন, বিসিবির অর্থ ও জনবল ব্যবহার করে একটি গ্রুপ বিগত সময়ে ভোটের অধিকার হরণ করার মতো অপকর্মে সহায়তা করেছে।’ বোর্ডের যেসব কর্মকর্তা ও কর্মচারী এসব অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। এর আগে সংসদ সদস্য মোশারফ হোসেন তার প্রশ্নে অভিযোগ করেন, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে ক্রিকেট বোর্ডের কতিপয় কর্মকর্তা বোর্ডের সম্পত্তি ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। এর জবাবে আমিনুল হক বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে ক্রিকেট বোর্ডসহ সব খেলাধুলাকে দলীয়করণ ও রাজনীতিকরণ করা হয়েছিল। এতে দেশের ক্রীড়াঙ্গন স্থবির হয়ে ধ্বংসের মুখে চলে গেছে। বর্তমান সরকার প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ক্রীড়াঙ্গনকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত করার কাজ করে যাচ্ছে। ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের ব্যক্তিগত সম্পদের হিসাব নেওয়ার বিষয়টিও সামনে আনেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত কিছু কর্মকর্তা-কর্মচারীর ব্যক্তিগত সম্পদের হিসাব নেওয়ার কিছু ইস্যু আমার সামনে পরিলক্ষিত হয়েছে। আমি দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালকের কাছে আহ্বান করব– এ বিষয়ে কোনো তদন্ত থাকলে তা যেন আমাদের অবগত করেন, যাতে আমরা তা জাতির সামনে তুলে ধরতে পারি।’
Tanvir March 29, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সংসদ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের সার্বভৌমত্বের কেন্দ্র: ডেপুটি স্পিকার
Next Article বিরোধী দলের মুলতবি প্রস্তাবের তীব্র সমালোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর
আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

চিকিৎসকদের ওপর হামলা : ৪ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

By Tanvir 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই : ববি হাজ্জাজ

By Tanvir 7 hours ago
জাতীয়

বর্তমান সময় চ্যালেঞ্জ ও সম্ভাবনার যুগ: তথ্যমন্ত্রী

By Tanvir 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?