By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিসিবির সকল সদস্যদের পদত্যাগ করা উচিত : সাবের হোসেন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > বিসিবির সকল সদস্যদের পদত্যাগ করা উচিত : সাবের হোসেন
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

বিসিবির সকল সদস্যদের পদত্যাগ করা উচিত : সাবের হোসেন

Last updated: 2023/11/14 at 4:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির পর বর্তমান ক্রিকেট বোর্ডের কঠোর সমালোচনা করেছেন সাবের হোসেন চৌধুরি। পেশাদারিত্ব, জবাবদিহিতা, স্বজনপ্রীতির দায়ে বিসিবি পরিচালকদের কাঠগড়ায় তুলেছেন তিনি। সাবেক বিসিবি সভাপতির মতে, বাংলাদশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অযোগ্য এবং অপেশাদার বোর্ড এটি।

১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন সাবের। তার দায়িত্বকালে অনেক সাফল্য পেয়েছে বাংলাদেশ ক্রিকেট। তিনি সভাপতি থাকাকালীন ১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে বাংলাদেশ। টেস্ট স্ট্যাটাসও অর্জন করে তার সময়ই।

এরপর কেটে গেছে লম্বা একটা সময়। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের উন্নতি খুব একটা চোখে পড়ছে না সাবেরের। আর এবার তো বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বাজে পারফরম্যান্স করেছে বাংলাদেশ। ৯ ম্যাচে মাত্র দুটি জিতে অষ্টম হয়ে শেষ করেছে ১০ দলের টুর্নামেন্ট।

এমন হতাশাজনক পারফরম্যান্সের পর এক ইংরেজী দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাবের প্রকাশ করেন নিজের ক্ষোভ, যথেষ্ট হয়েছে। আমার মনে হয় জবাবদিহিতার দৃষ্টিভঙ্গিতে দেখলে বিসিবির সকল সদস্যদের পদত্যাগ করা উচিত যেহেতু এটা সমষ্টিগত ব্যর্থতা। তারা অনেক সময় ধরে দেশকে হতাশ করেছে।

তিনি আরও যোগ করেন, এটা বোঝা বিস্ময়কর যে, একটা খেলা যেটি দেশের নাম্বার ওয়ান খেলা, যাতে বিশ্বে ছড়িয়ে থাকা কোটি বাংলাদেশের আবেগ জড়িত, ভরপুর ঐতিহ্য আছে, স্পন্সরের অভাব হয় না, মিডিয়ার তীব্র মনোযোগ, এবং ১০০০ কোটি টাকার ফান্ড নিয়ে বসে আছে- সেটি এমন একটা বোর্ডের দ্বারা পরিচালনা হয় যেটি কিনা সম্ভবত বাংলাদশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অযোগ্য এবং অপেশাদার।

শুধু সাবেরই নন, নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বর্তমান বোর্ড নিয়ে সমালোচনা হচ্ছে পুরো দেশ জুড়েই।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 14, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নগরীতে ইয়াবাসহ ৩ বিক্রেতা গ্রেফতার
Next Article নেপালে টিকটক নিষিদ্ধ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 54 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 57 minutes ago
খুলনা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 57 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের মধুর মান ক্ষুন্ন করছে ভেজাল মধুতে

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : প্রতিমন্ত্রী

By Tanvir 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?