By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরও পাঁচদিন, ফের আসছে তাপদাহ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরও পাঁচদিন, ফের আসছে তাপদাহ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরও পাঁচদিন, ফের আসছে তাপদাহ

Last updated: 2024/05/08 at 4:17 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বৈশাখের টানা খরতাপে পুড়ছিল দেশ। প্রতিদিনই বেড়েছে তাপমাত্রা। গেল এক মাস দেশজুড়ে ছিল মরুভূমির মতো উষ্ণতা। দেশের বৃহদাংশের অবস্থা ছিল উত্তপ্ত চুল্লির মতো। অসহনীয় গরম আর দীর্ঘ তাপপ্রবাহে বিবর্ণ হয়ে উঠেছিল প্রাণ-প্রকৃতি। তাপমাত্রাও ছাড়িয়েছিল ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ মেলে গেল ২ মে। দেশজুড়ে শুরু হয় বৃষ্টি, নামে স্বস্তি।

তবে বৃষ্টি প্রবণতা আরও পাঁচদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। তিনি বলেছেন, দিনের কোনো এক সময়, অর্থাৎ ২৪ ঘণ্টায় একবার বৃষ্টি হতে পারে।

তবে বৃষ্টির প্রবণতা কমে এলে আবারও তাপদাহ আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া অফিসের এই কর্মকর্তা। তিনি বলেছেন, এ মাসে আবারও তাপদাহ আসার আশঙ্কা আছে। মাসের দ্বিতীয় সপ্তাহের শেষে বা তৃতীয় সপ্তাহের শুরুতে আবারও তাপদাহ শুরু হতে পারে।

এদিকে বুধবার সকালে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ সারাদেশে দিনের তাপমাত্রা কম থাকবে। প্রায় অপরিবর্তিত থাকবে রাতের তাপমাত্রাও।

পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল আরও কমবে দিনের তাপমাত্রা। শুক্রবার দিন ও রাতের তাপমাত্রা উভয়ই কমার সম্ভাবনা আছে।

এদিন সকাল ৬টা পর্যন্ত রাজশাহীতে সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। এ সময় চট্টগ্রামের দু’এক জায়গা ছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। এছাড়া দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হয়েছে। তবে সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় রাজধানী ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। এ সময় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড হয়েছে মাইজদীকোর্টে ১৫ মিলিমিটার।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে— আগামী তিনদিন প্রায় সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।

বজলুর রশিদ বলেন, আমাদের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা বেশি—২৬ ডিগ্রি সেলসিয়াস। অতি তীব্র তাপদাহ বয়ে যাওয়ায় যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রির উপরে, সেখানে গতকাল খেপুপাড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

তিনি বলেন, আবহাওয়া যেহেতু ঠান্ডা হয়ে গেছে, শিলার পরিমাণ কমে আসবে। যেসব জায়গায় মেঘের উচ্চতা বেশি হবে, সে রকম দু‘এক জায়গায় বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যেতে পারে। এ সময় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, ‘নৌ দুর্ঘটনা এড়াতে এসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 8, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চার ঘণ্টায় ভোট পড়েছে ১৫-২০ শতাংশ : ইসি সচিব
Next Article সিঙ্গাপুরে যুদ্ধবিমান বিধ্বস্ত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By Staff Reporter 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?