By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বৃষ্টি উপেক্ষা করে বিনোদন কেন্দ্রগুলোতে নগরবাসীর ভিড়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > বৃষ্টি উপেক্ষা করে বিনোদন কেন্দ্রগুলোতে নগরবাসীর ভিড়
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

বৃষ্টি উপেক্ষা করে বিনোদন কেন্দ্রগুলোতে নগরবাসীর ভিড়

Last updated: 2023/07/02 at 1:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মোঃ এজাজ আলী : পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে ২৯ জুন। এবারের বৃষ্টির বাগড়ায় ঈদের দিন সকালে শিশু কিশোররা থেকে নগরবাসী বাসা থেকে বের হতে পারেননি। গতকাল ছিল ঈদের তৃতীয় দিন। এখনো নগরীর সর্বত্র চলছে ঈদের আমেজ। সড়কে সড়কে, বিনোদন কেন্দ্রে, শিশুপার্ক, চিড়িয়াখানা, রূপসা সেতু, চটপটি-ফুসকা হাউজ, ফাস্টফুড কর্ণার, কফিশপ, সিনেমা হল, ইত্যাদি স্থানগুলোতে এখনো উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের দ্বিতীয় দিন থেকে পরিবার-পরিজন নিয়ে বিকাল থেকে নগরবাসী নেমে পড়েন ঈদ আনন্দ উপভোগ করতে। তবে রোদ বৃষ্টির লুকোচুরি খেলা চলতে থাকে। তবে ঈদের দিন থেকে অনেকে বৃষ্টি উপেক্ষা করে ঈদের আনন্দ ভাগাভাগি  করতে বেরিয়ে পড়েন বিভিন্ন দর্শণীয় স্থানে। ঈদের দ্বিতীয় দিন দুপুরের পর থেকে নগরীর শহীদ হাদিস পার্কে সাধারন মানুষের সমাগম বাড়তে থাকে। সময় বাড়ার সাথে সাথে উপস্থিতির পরিমান আরো বাড়তে দেখা যায়। সেখানে কথা হয় বর্ণমালা শিশু শিক্ষালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী শাকিলা মাহমুদের সাথে। স্কুলের পড়ার চাপে খেলাধুলা করতে পারিনি। ঈদের চারদিনের ছুটি দিয়েছে। বাব-মায়ের কর্মব্যস্ততার কারনে বিনোদন কেন্দ্রগুলোতে যেতে পারিনি। বাবা মায়ের সাথে এখানে আসা। এখানকার প্রাকৃতিক দৃশ্য ও মনোরম পরিবেশে খোশ মেজাজে আছে সে। নগরীর ৬ ও ৭ নং ঘাটে বিকালের দিকে প্রচুর ভিড় পরিলক্ষিত হয়। সেখানে আবাল-বৃদ্ধসহ সকলের উপস্থিতি দেখা যায়। কথা হয় শামসুর রোড এলাকার সজলের সাথে, মঙ্গলবার বিকেলে সময় পেয়েছেন বাচ্চাদের সাথে নিয়ে এখানে আসা তার। তবে এখানকার পরিবেশ দেখে মুগ্ধ হয়েছেন তিনি। তিনি এখানকার পরিবেশ আরো ভাল করার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এদিকে শিশুদের চিত্তবিনোদনের জন্য নগরীর জাতিসংঘ শিশুপার্কে মেলার আয়োজন করা হয়। সেখানে নাগরদোলা, চরকিসহ বিভিন্ন উপকরন সংযুক্ত করা হয়েছে। অপরদিকে খানজাহান আলী সেতুর পুরো এলাকা বিনোদন প্রেমীদের দখলে রয়েছে। গিলাতলা চিড়িয়াখানা ও শিশুপার্কে ছিল নজরকাড়া ভিড়। রবিন নামে একজন জানান, ঈদের দুদিন বাড়িতে আত্বীয়-স্বজনদের আপ্যায়নের চাপ থাকে। তাই পরিবারের সকলে মিলে বেড়াতে এলাম। উৎসবমূখর পরিবেশে বাইরে ঘোরাঘুরি করতে পারাতে মনে অনেক শান্তি লাগছে। ফাহিম নামে অপর একজন দৈনিক জন্মভূমিকে জানান, বন্ধুরা মিলে প্রতি ঈদে রূপসা সেতুর উপরে ঘুরতে আসি।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 2, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নেই সংরক্ষণের নিশ্চয়তা: খুলনায় চামড়া নিয়ে বিপাকে ব্যবসায়িরা
Next Article কুষ্টিয়ায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 7 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনামহানগর

খুলনা সিটি কর্পোরেশন উদ্যোগে রমজানে নিত্যপণ্যের মূল্য পর্যবেক্ষণে বয়রা ও নিউ মার্কেট কাঁচা বাজার পরিদর্শন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?