By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বেনাপোলের ইজিবাইক চালকহত্যাকান্ডে জড়িত ৪জন গ্রেফতার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > বেনাপোলের ইজিবাইক চালকহত্যাকান্ডে জড়িত ৪জন গ্রেফতার
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

বেনাপোলের ইজিবাইক চালকহত্যাকান্ডে জড়িত ৪জন গ্রেফতার

Last updated: 2023/10/20 at 12:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE
যশোর অফিস : যশোরের বেনাপোলের ইজিবাইক চালক সজীব হত্যাকান্ডে জড়িত প্রধান দুই আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাই করা ইজিবাইক ও হত্যার কাজে ব্যবহৃত চাকু। গতকাল বৃহস্পতিবার সকালে যশোর পুলিশ সুপারের কার্যালয় এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হলেন, জেলার শার্শা উপজেলার বাগআঁচড়ার লিটন আলীর ছেলে শামীম হোসেন (২০), সওদাগর আলীর ছেলে আশরাফুল আলম রাব্বি (১৯), ইসমাইল হোসেনের ছেলে সওদাগর আলী ও রাড়িপুকুর এলাকার রবিউল ইসলামের ছেলে জাহাঙ্গীর কবীর।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন ,প্রেসব্রিফিংয়ে জানান গত বুধবার সকালে বেনাপোল সীমান্তের খড়িডাঙ্গা গ্রামের রাস্তার পাশে ইজিবাইক চালক সজীবের লাশ পাওয়া যায়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়। এরপর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকারের দিক নির্দেশনায় এসআই মুরাদ হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম তদন্ত করে এবং ঘটনায় জড়িত কয়েকজনকে সনাক্ত করে। এর সূত্র ধরে গত বুধবার রাতে ডিবি পুলিশের এসআই মুরাদ হোসেনের নেতৃত্বে বেনাপোল বলফিল্ড এলাকায় অভিযান চালিয়ে সরাসরি হত্যায় জড়িত থাকার অভিযোগে শামীম ও রাব্বিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত রক্তমাখা চাকু উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া স্বীকারোক্তি মতে বাগআঁচড়ার এলাকায় অভিযান চালিয়ে ইজিবাইকসহ আজম ও জাহাঙ্গীর নামে আরও দুইজনকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন আরো বলেন, মাদক ব্যবসায়ের টাকা ভাগাভাগি নিয়েই ইজিবাইক চালক সজীব গাজীকে হত্যা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা। এই মামলাই তাদেরকে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।
প্রেস ব্রিফিংয়ে যশোর ডিএসবি পুলিশের ইনচার্জ মামুন খান, যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার, মামলার তদন্তকারী অফিসার এসআই মুরাদ হোসেন ও এস আই মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
 
সিনিয়র করেস্পন্ডেন্ট October 20, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় আনসার ও ভিডিপি জেলা সমাবেশ অনুষ্ঠিত
Next Article যশোরে চুরির অপবাদে নবম শ্রেণীর শিক্ষার্থীকে নির্যাতন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?