By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বেনাপোলে পাওনা টাকা চাওয়ায় যুবককে পিটিয়ে হত্যা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > বেনাপোলে পাওনা টাকা চাওয়ায় যুবককে পিটিয়ে হত্যা
যশোর

বেনাপোলে পাওনা টাকা চাওয়ায় যুবককে পিটিয়ে হত্যা

Last updated: 2025/05/11 at 3:00 PM
করেস্পন্ডেন্ট 7 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : বেনাপোলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সুমন হোসেন (৩৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (১১ মে) সকালে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
সুমন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১০ মে) রাতে মারা যান। এর আগে শুক্রবার (৯ মে) সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন ওই গ্রামের নূর ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামের মশিয়ার, মফিজুর ও শহিদুল্লাহর কাছ থেকে কয়েক বছর আগে ৪০ হাজার টাকার বিনিময়ে ১২ কাঠা জমি বন্ধক রাখেন সুমন। এরমধ্যে বনিবনা না হওয়ায় উক্ত টাকা ফেরত দিতে বলেন সুমন। শুক্রবার সন্ধ্যার দিকে মশিয়ার গংদের বাড়ি গিয়ে টাকা ফেরতের তাগিদ দেন তিনি। একপর্যায়ে কথা কাটাকাটি শেষে সুমন চলে যান এবং গ্রামের দোকানদার আনিছুরের দোকানে এসে বসেন। কিছুক্ষণ পর মশিয়ার, মফিজুর ও শহিদুল্লাহসহ তাদের সঙ্গে থাকা লোকজন আনিছুরের দোকান থেকে সুমনকে ধরে রাস্তায় ফেলে লাঠি ও ইট দিয়ে আঘাত করেন। এরপর মৃত ভেবে তাকে ফেলে রেখে গেলে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপে­ক্স নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান সুমন।
ওসি রাসেল মিয়া জানান, এ ঘটনায় কেউ মামলা করেনি। তবে ঘটনার সাথে জড়িতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

করেস্পন্ডেন্ট May 11, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
Next Article শৈলকুপায় সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

একজন সৎ কর্মদক্ষ জনবান্ধব নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ুর ক্ষত বহন করছেন উপকূলের ৪০‌লাখ নারীরা

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
নড়াইল

নড়াইলে কিশোরের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

এ সম্পর্কিত আরও খবর

যশোর

যশোরে হত্যার ঘটনায় দুই যুবক হেফাজতে,বার্মিজ চাকু উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 17 hours ago
যশোর

শার্শা সীমান্তে নেশাজাতীয় সিরাপ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 2 days ago
যশোর

যশোরের‌ চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

By জন্মভূমি ডেস্ক 2 days ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?