By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বেনাপোল ইউপির চেয়ারম্যান মেম্বরদের স্বারকলিপি প্রদান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > বেনাপোল ইউপির চেয়ারম্যান মেম্বরদের স্বারকলিপি প্রদান
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

বেনাপোল ইউপির চেয়ারম্যান মেম্বরদের স্বারকলিপি প্রদান

Last updated: 2023/11/07 at 3:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

শহিদ জয়, যশোর : আংশিক নয়, ইউনিয়নের পুরো অংশই বেনাপোল পৌরসভার সীমানায় অন্তর্ভূক্ত করার দাবি যশোরের শার্শা উপজেলার ৪ নং বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের। সাধারণ মানুষের জীবনমান, অবকাঠামোগত উন্নয়নের স্বার্থে এ বিষয়ে দ্রূত কার্যকর পদক্ষেপ নিতে তাই তারা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় বরাবর স্বারকলিপি দিয়েছেন।
মঙ্গলবার বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ বজলুর রহমানের নেতৃেত্বে ইউনিয়নের সকল সদস্য ও কর্মচারীরা যশোর কালেক্টরেট ভবনে এসে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্বারকলিপি প্রদান করেন।
স্বারকলিপিতে উল্লেখ করা হয়েছে, দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থল বন্দর সংলগ্ন বেনাপোল পৌরসভাকে সম্প্রতি সরকার দেশের প্রথম শ্রেণী পৌরসভার তালিকায় অন্তর্ভূক্ত করেছে। অথচ এই পৌরসভার সীমানার মধ্যে বেনপোল ইউনিয়নের বৃহৎ একটি অংশ অন্তর্ভূক্ত থাকলেও এখনও পর্যন্ত একটি অংশ বাইরে রয়েছে। যেকারণে বাদ পড়া অংশ পৌরসভার সাথে যুক্ত থাকা অংশের নাগরিকদের চেয়ে নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে ইউনিয়নের অধিকাংশ এলাকা পৌর এলাকা সাথে অধিভূক্ত করে গেজেট প্রকাশ করে ভূমি রাজস্ব কর আদায়সহ অন্যান্য সেবা চালু হওয়ায় পৌর এলাকা থেকে বাদপড়া অংশের উন্নয়নে সমন্বয়হীনতা দেখা দিয়েছে। এ অবস্থায় ইউনিয়ন পরিষদের জীবনমান উন্নয়নের পাশাপাশি নাগরিকদের ভৌত অবকাঠামো, রাস্তাঘাট,পরিশুদ্ধ পানির চাহিদা, চিকিৎসাসহ পূরনে ইউনিয়নের বাদপড়া অংশকে দ্রূত বেনাপোল পৌরসভার সীমানায় অন্তর্ভূক্ত করে গেজেট প্রকাশের জন্য কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানানো হয়।
বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান বলেন, ইউনিয়নের বড় একটি অংশ পৌরসভার সীমানায় অধিভূক্ত হলেও আংশিক এলাকা এখনও পৌরসভার বাইরে রয়েছে। ফলে পৌরসভার অংশে নাগরিকরা পৌরসভার বিভিন্ন সেবা ও উন্নয়নের সুফল পেলেও বাকিরা তা থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে এসব কারণে ইউনিয়নের উন্নয়ন বরাদ্দ ও বাস্তবায়নেও সমন্বয়হীনতা দেখা দিয়েছে। এসব কারণে ইউনিয়নের বাদপড়া আংশিক অংশও পৌরসভার সীমানায় অন্তর্ভূক্ত হওয়ার দাবি জানাচ্ছি আমরা।
একই কথা বলেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সেলিনা পারভীন বলেন, বেনাপোল পৌরসভা এ গ্রেডের। সেই হিসেবে এ পৌরসভার বাসিন্দারা স্মার্ট নাগরিক সুবিধা ভোগ করে আসছে। অথচ একই ইউনিয়নের মুষ্টিমেয় কিছু মানুষ এর ছিটেফোঁটাও পাচ্ছেনা। এ অবস্থা চলতে পারেনা। তাই আমরা আজ নিজেদের স্বার্থের কথা না ভেবে আমরা নাগরিকদের সুবিধাকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের বাদপড়া অংশকে পৌরসভার সীমানায় অন্তর্ভূক্ত করতে এ স্মারকলিপি দিচ্ছি।
স্মারকলিপি প্রদানকালে বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মিয়াদ আলী, এসএম মাহবুবুল আলম, মো. শাবুরালী, মো. হাসান মাহমুদ প্রিন্স, আলী আকরাম, মনির হোসেন মন্টু, মো. আব্দুল হাই, রশি ভূষণ বিশ্বাস, সংরক্ষিত মহিলা সদস্য সেলিনা পারভীন, রাশিদা খাতুনসহ ইউনিয়ন পরিষদের কর্মচারীরা।
যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদারের কাছে স্মারকলিপি প্রদান করেন। এসময় জেলা প্রশাসক আবেদনটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পৌঁছে দেবেন বলে জানান।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 7, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাটে ইউএনও’র সাথে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়
Next Article রামপালে বিভিন্ন অনিয়মের অভিযোগে জরিমানা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

সবুজের জন্য সংগ্রাম, সুন্দরবন দিবসে তরুণদের জাগরণ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনা

খুলনায় অবৈধ টিসিবি পণ্যসহ গোডাউন সিলগালা, জরিমানা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ৫ দিন ধরে নিখোঁজ ব্যবসায়িকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন, ফিরে পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
যশোর

যশোরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিহত

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় সাদা মাছ চাষে বিপ্লব ঘটেছে লাভবান হচ্ছে চাষীরা

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?