By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বেনাপোল বন্দরে এপিবিএন প্রত্যাহার নিরাপত্তায় দায়িত্ব নিল জেলা পুলিশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > বেনাপোল বন্দরে এপিবিএন প্রত্যাহার নিরাপত্তায় দায়িত্ব নিল জেলা পুলিশ
তাজা খবরযশোর

বেনাপোল বন্দরে এপিবিএন প্রত্যাহার নিরাপত্তায় দায়িত্ব নিল জেলা পুলিশ

Last updated: 2025/11/17 at 9:34 PM
জন্মভূমি ডেস্ক 3 weeks ago
Share
SHARE
যশোর অফিস : বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড ব্যাটালিয়ন (এপিবিএন)–এর ৪০ সদস্যকে প্রত্যাহার করে তাদের স্থলে সমসংখ্যক জেলা পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে জেলা পুলিশের ১৫ সদস্য বন্দর এলাকায় দায়িত্ব পালন শুরু করেছেন। বাকি সদস্যরা দু’এক দিনের মধ্যেই যোগ দেবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বন্দর পরিচালক শামিম হোসেন রেজা জানান, আমদানি-রপ্তানি বাণিজ্য,পাসপোর্টধারী যাত্রী এবং বন্দরের স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তায় ৪০ জন জেলা পুলিশ নিয়োজিত থাকবেন। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে এপিবিএনের সদস্যদের প্রত্যাহার করা হয়েছে।
এর আগে গত ৪ নভেম্বর বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি সাহাজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে বন্দর থেকে ৪০ এপিবিএন সদস্যকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় এপিবিএন সদস্যদের প্রয়োজন হওয়ায় তাঁদের বেনাপোল বন্দর থেকে প্রত্যাহার করা হবে।
বেনাপোল পোর্ট থানা–পুলিশের ওসি আব্দুলা আল মামুন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ থেকেই জেলা পুলিশ বন্দরের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে।
বন্দরের তথ্য অনুযায়ী,২০১২ সালের ৭ জুলাই বেনাপোল বন্দরে নিরাপত্তা জোরদার করতে এপিবিএন মোতায়েন করা হয়। বর্তমানে বন্দরের ৯৩ একর এলাকাজুড়ে ৩৪টি ওয়্যারহাউস, একটি কার্গো ভেহিকেল টার্মিনাল, যাত্রী টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা দায়িত্ব পালন করছেন ১৬৩ জন আনসার এবং ১৪০ জন বেসরকারি নিরাপত্তাকর্মী। জেলা পুলিশ যোগ হওয়ায় নিরাপত্তা ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জন্মভূমি ডেস্ক November 18, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নারী আহত, হাসপাতালে ছেলের মৃত্যু
Next Article ঝিকরগাছায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ুর ক্ষত বহন করছেন উপকূলের ৪০‌লাখ নারীরা

By জন্মভূমি ডেস্ক 47 minutes ago
নড়াইল

নড়াইলে কিশোরের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
রাজনীতি

কোটালীপাড়ায় জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

জলবায়ুর ক্ষত বহন করছেন উপকূলের ৪০‌লাখ নারীরা

By জন্মভূমি ডেস্ক 47 minutes ago
জাতীয়তাজা খবর

শেখ হাসিনাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি ৯ ডিসেম্বর

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জাতীয়তাজা খবর

গুমের সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা : ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?