By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বৈশ্বিক আসর তোলপাড় শামির বিশ্বরেকর্ডে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > বৈশ্বিক আসর তোলপাড় শামির বিশ্বরেকর্ডে
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক আসর তোলপাড় শামির বিশ্বরেকর্ডে

Last updated: 2023/11/16 at 2:01 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : কাল মুম্বাইয়ের কন্ডিশন সহজ ছিল না। প্রথম ১০ ওভারে মেলে দারুণ সুইং ও সিমের দেখা। পরের ২০ ওভার মিলেছে স্পিন ও বাউন্স। শিশির ছিল না। সবকিছুই যেন ছিল ভারতের অনুকূলে। এর সঙ্গে পেয়ে যায় বিশাল সংগ্রহ। এরপর শামির বলে নিউজিল্যান্ডের আত্মসমর্পণ। কিউইদের গুড়িয়ে ভারতের ফাইনালে পৌঁছানের ম্যাচে অবিশ্বাস্য বোলিং উপহার দিয়েছেন মোহাম্মদ শামি। এই ডানহাতি পেসার একাই তুলে নেন ৭ উইকেট। এদিকে কাল রোহিত শর্মার ছক্কায় শুরু, বিরাট কোহলির ইতিহাস গড়া শতক, শ্রেয়াস আইয়ারে ঝড় আর ভারতের ইতিহাস গড়া সংগ্রহ। রেকর্ড আছে আরো অসংখ্য। তবে সব ছাপিয়ে সবার মুখে শামি। শেষ বেলায় সব আলো নিজের দখলে নিয়েছেন তিনি। গড়েছেন অনেকগুলো রেকর্ড।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের প্রথম সেমিফাইনালে বুধবার নিউজিল্যান্ডকে ৭০ রানে হারায় ভারত। ৩৯৮ রানের বিশাল লক্ষ্যে ৭ বল বাকি থাকেত ৩২৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। রানবন্যার ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৯.৫ ওভারে ৫৭ রানে ৭ উইকেট নেন শামি। বিশ্বকাপে কোনো ভারতীয়র যা সেরা বোলিং। বিশ্বকাপে তার ৫০ উইকেটও হয়ে গেল স্রেফ ১৭ ইনিংসে। প্রতিযোগিতাটির ইতিহাসে যা দ্রুততম।

এছাড়া বিশ্বকাপে ৭ উইকেট নেওয়া পঞ্চম বোলার হলেন শামি। তবে নক-আউট ম্যাচে এটিই সেরা বোলিং। ১৯৭৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে ১৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন গ্যারি গিলমোর।

চলতি আসরে এটি তার তৃতীয় ৫ উইকেট শিকার। বিশ্বকাপের এক আসরে তিনবার ৫ উইকেট নেওয়া প্রথম বোলার তিনি। সব মিলিয়ে বিশ্বকাপে এটি তার চতুর্থ ৫ উইকেট। এই কীর্তিতেও প্রথম তিনি। এর আগে মিচেল স্টার্ক তিনবার নিয়েছেন ৫ উইকেট।

দুর্দান্ত ছন্দে থাকা শামির এবারের বিশ্বকাপে মোট শিকার ২৩টি। ভারতের বোলারদের মধ্যে এক আসরে এটিই রেকর্ড। ২০১১ সালে দলকে চ্যাম্পিয়ন করার পথে জাহির খান নিয়েছিলেন ২১ উইকেট। সব মিলিয়ে তার সামনে স্রেফ দুই অস্ট্রেলিয়ান। মিচেল স্টার্ক, ২০১৯ সালে ২৭ উইকেট ও গ্লেন ম্যাকগ্রা ২০০৭ সালে ২৬ উইকেট।

শিরোপা জিততে শামিদের সামনে আর এক ধাপ বাকি। আগামী রোববারের ফাইনালে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দল।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 16, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ধর্ম গোটা বিশ্বে সভ্যতাকে আলোকিত করেছে : কেএমপি কমিশনার
Next Article হেলেনা জাহাঙ্গীর কারামুক্ত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

বিএনপি সরকারের যাত্রা শুরু চলার পথ মসৃণ হোক

By Correspondent 37 minutes ago
নড়াইল

আজ বিখ্যাত কবিয়াল বিজয় সরকারের ১২৩ তম জন্মদিন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?