By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বৈশ্বিক জ্বালানি সংকট নিরসনে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ : সজীব ওয়াজেদ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > বৈশ্বিক জ্বালানি সংকট নিরসনে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ : সজীব ওয়াজেদ
আন্তর্জাতিকজাতীয়জেলার খবর

বৈশ্বিক জ্বালানি সংকট নিরসনে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ : সজীব ওয়াজেদ

Last updated: 2022/08/29 at 11:11 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক
বৈশ্বিক জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশ প্রস্তুত হচ্ছে বলে জানালেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক ভিডিও ক্লিপে এ বিষয়ক তথ্য উপস্থাপন করেন তিনি।
সেই ফেসবুক পোস্টে জানানো হয়, গত কয়েক সপ্তাহ ধরে জ্বালানি স্বল্পতার বিপর্যয়ের খাদে পা দিয়েছে বিশ্ব। আগস্টের নি¤œ দর থেকে অপরিশোধিত জ্বালানির প্রধান সূচকগুলোতে ব্যারেল প্রতি মূল্য এখন ২৫ শতাংশ বেশি। এশিয়ায় সর্বকালের সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর পথে প্রাকৃতিক গ্যাসের দর। মহাদেশটির বিশাল সব তাপবিদ্যুৎ কেন্দ্রর জন্য কয়লার অভাবও এর জন্য দায়ী। ফলে, কমাতে হয়েছে বিদ্যুৎ উৎপাদন। অনেক এলাকা যে কারণে থেকে থেকেই লোডশেডিংয়ের কবলে পড়ে। বিশ্ব বাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে তখনই এশিয়ার ক্রেতাদের জন্য তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়িয়েছে বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক দেশ সৌদি আরব।
এ সময় প্রশ্ন রাখা হয়, লোডশেডিং শুধু কি বাংলাদেশে? শীত তীব্র হলে চারদিন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে যুক্তরাজ্যে। এ ছাড়াও লন্ডনের ৪০ বছরের ইতিহাসে জ্বালানির মূল্য বেড়েছে সর্বোচ্চ ৯ শতাংশ। জ্বালানি সংকটের কারণে খোদ যুক্তরাষ্ট্রে মোবাইলে এসএমসের মাধ্যমে জনগণকে বিদ্যুৎ সাশ্রয় করার আহŸান জানানো হচ্ছে। বিদ্যুৎ সংকটের আশঙ্কায় জাপান এবং ফ্রান্সেও জনগণের প্রতি একই আহŸান জানানো হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে কখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়নি। সেখানে এর সাশ্রয়ের জন্য বলা হয়েছে এবং অনেক শহরে পানি গরম করার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলস ও সিডনিতে দুই ঘণ্টা করে লোডশেডিং করা হচ্ছে। আর ৬ বছরের মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ভারত।
পৃথিবীতে যে পরিমাণ জীবাশ্ম জ্বালানি সঞ্চিত হয়েছে তা দিয়ে বড়জোর আর ১শ’ বছর চলবে। ভবিষ্যৎ জ্বালানির নিরাপত্তায় বড় সহায়ক হবে সৌরশক্তি। বাংলাদেশ সারা দেশে ব্যাপকভাবে সৌরশক্তি উৎপাদনের পরিকল্পনা করছে। সময় যত গড়াবে ততোই সৌর বিদ্যুতের দাম কমে আসবে। শুরুতে সরকার ২০ টাকায় প্রতি ইউনিট সৌর বিদ্যুৎ কেনার চুক্তি করলেও এখন তা নেমেছে ১০ টাকার ঘরে।
আগামীর সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গড়ার জন্য নতুন সরকারের কাছে এখন একমাত্র চ্যালেঞ্জ হচ্ছে জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করা। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে বিশ্বের শীর্ষ ১১টি অর্থনীতির দেশের মধ্যে বাংলাদেশ একটি হওয়ার সম্ভাবনা প্রবল।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 29, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দেশে জ্বালানি তেলের দাম কমল
Next Article শেখ হাসিনার ভারত সফরে গুরুত্ব পাবে পানি বণ্টন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

কাঁপছে সাতক্ষীরার ২২ লাখ মানুষ ১ মাসে ১০ভূমিকম্প ‌

By Correspondent 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভারত, বাংলাদেশ পানি নিয়ে যত সমস্যা

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

কাঁপছে সাতক্ষীরার ২২ লাখ মানুষ ১ মাসে ১০ভূমিকম্প ‌

By Correspondent 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভারত, বাংলাদেশ পানি নিয়ে যত সমস্যা

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?