By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক দল গঠনের অধিকার আছে, তবে এখনই নয় : সারজিস
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক দল গঠনের অধিকার আছে, তবে এখনই নয় : সারজিস
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক দল গঠনের অধিকার আছে, তবে এখনই নয় : সারজিস

Last updated: 2024/10/25 at 3:00 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

রঞ্জন কুমার মল্লিক, মাদারীপুর : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানুষগুলোর নতুন রাজনৈতিক দল গঠনের গণতান্ত্রিক অধিকার আছে বলে মন্তব্য করেছেন সমন্বয়ক সারজিস আলম।
শুক্রবার সকালে মাদারীপুর পৌরসভার হলরুমে মাদারীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্য ও ছাত্রদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে একথা বলেন।
এসময় তিনি উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলেন, তবে রাজনৈতিক দল করার গণতান্ত্রিক অধিকার থাকলেও অভ্যুত্থান পরবর্তী এই সময়ে সেটা করলে নিজেদের মধ্যে বিভাজন তৈরী হবে। তবে ভবিষ্যতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামের প্লাটফর্মে নয় অন্য কোন নতুন নামে এই আন্দোলনে সম্পৃক্ত মানুষগুলো রাজনৈতিক দল গঠন করতে চাইলে করা যেতে পারে। তবে তা করার সময় এখন নয় বলেও তিনি মন্তব্য করেন।
সারজিস আলম আরো বলেন, ৫ আগস্টের পর গিরগিটির মত ভুয়া সমন্বয়ক তৈরী হয়েছে। তাদেরকে আলাদা করতে হবে। তাদের মধ্যে সুবিধাবাদী চরিত্রটা পূর্বেও ছিল এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এদেরকে আলাদা করা না হলে সমন্বয়কের নাম ভাঙ্গিয়ে আমাদের ইমেজকে খেয়ে ফেলবে। দেশের অনেকে জেলায় এমনটা হচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক বলেন, ১৬ বছরের অত্যাচার ১৬ মাসেও শেষ হবে না। শেখ হাসিনার সরকার যে অপকর্ম করেছে, ছাত্রজনতার অভ্যুত্থানে সেই জায়গাটা ভেঙ্গে গেছে। এই সুবিধাবাদীরা ছাত্রদের মধ্যে বিবেধ তৈরী করার চেষ্টা করছে, চক্রান্ত করছে। এজন্য সবাইকে এক থাকতে হবে। মনে রাখতে হবে, ১৬ বছরের রেডি করা সেটাপ, অল্পকিছু মাথা পালাইছে, তাদের আসতে বেশি সময় লাগবে না। ছাত্রদের মধ্যে কেউ যদি ভবিষ্যতে ফ্যাস্টিস হওয়ার চিন্তা করেন কিংবা ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করেন, তাদেরকে বহিষ্কার করে আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। আন্দোলনে অংশ নেয়া ছাত্ররা কেউ আলাদা হবেন না। সবাই একত্রে থাকবেন। তা না হলে পরিনতি খারাপের দিকে যাবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 25, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ফসলের ব্যাপক ক্ষতি
Next Article মৌসুমি বন্যায় আবারো তলিয়ে গেল তালার নিম্নাঞ্চল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সামনে ঘূর্ণিঝড়ের মৌসুমে উপকূলে প্রস্তুতি প্রয়োজন

By Correspondent 35 minutes ago
সাতক্ষীরা

যান্ত্রিক জীবনে হারিয়ে গেছে দক্ষিণাঞ্চলের হেলিকপ্টার!

By Correspondent 54 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী দুই মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?