By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ব্রাজিলের ম্যাচে তিন আর্জেন্টাইন রেফারি, ক্ষুব্ধ ভক্তরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ব্রাজিলের ম্যাচে তিন আর্জেন্টাইন রেফারি, ক্ষুব্ধ ভক্তরা
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

ব্রাজিলের ম্যাচে তিন আর্জেন্টাইন রেফারি, ক্ষুব্ধ ভক্তরা

Last updated: 2024/07/06 at 6:28 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : কোপা আমেরিকায় রেফারি নিয়ে বিতর্ক চলছে বহুদিন আগে থেকেই। লিওনেল মেসি ২০১৯ সালেই সরব হয়েছিলেন কনমেবলের রেফারিং নিয়ে। চলতি আসরেও একাধিকবার বিতর্ক উসকে দিয়েছেন রেফারিরা। দক্ষিণ আমেরিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর থাকলেও এর কার্যকারীতা আর ধীরগতিও জন্ম দিয়েছে অনেক প্রশ্নের।

এবার সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছে কনমেবল। ব্রাজিল বনাম উরুগুয়ের কোয়ার্টার ফাইনালের ম্যাচে দায়িত্ব দেয়া হয়েছে আর্জেন্টিনার রেফারিকে। সেটাও একজন নয়। সবমিলিয়ে তিনজন আর্জেন্টাইন রেফারিকে ব্রাজিলের পরের ম্যাচে দেখা যাবে। যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন ব্রাজিল ভক্তরা।

কনমেবলের প্রকাশিত ম্যাচ অফিসিয়ালদের তালিকায় অনুযায়ী, ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচে মূল রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন আর্জেন্টিনার দারিও হেরেরা। তার সহকারী হিসেবে থাকবেন হুয়ান বেলাত্তি ও ক্রিস্টিয়ান নাভারো। তারা তিনজনই আর্জেন্টাইন৷ ভিএআরের দায়িত্বে থাকবেন এদিন মেক্সিকোর গুইলারমো পাসেকো। এল সালভাদরের ইভান বারটন থাকবেন চতুর্থ রেফারি হিসেবে এবং পঞ্চম রেফারির দায়িত্ব পালন করবেন নিকারাগুয়ার হেনরি পুপিরো।

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার রেফারিকে দায়িত্ব দেওয়ায় শুরু হয়েছে নানা সমালোচনা। অনেক ব্রাজিল ভক্ত সমালোচনা করেছেন কনমেবলের। তাদের শঙ্কা, ব্রাজিলের বিপক্ষে পক্ষপাতমূলক সব সিদ্ধান্ত আসতে পারে আর্জেন্টাইন রেফারিদের কাছ থেকে।

এর আগে গ্রুপপর্বের শেষ ম্যাচে ব্রাজিল-কলম্বিয়ার ম্যাচকে কেন্দ্র করেই মূলত শুরু হয় এই বিতর্ক। সেই ম্যাচে ভিএআরের দায়িত্বে ছিল আর্জেন্টাইন রেফারি মাউরো ভিগলিয়ানো। যেখানে ব্রাজিলের আবেদন করা পেনাল্টি নাকচ করে দেন তিনি। এমনকি এই সিদ্ধান্তের কারণে পরবর্তী ব্রাজিলের কাছে ক্ষমাও চাইতে হয় কনমেবলকে।

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের ৪২ মিনিটে বল নিয়ে ডি-বক্সের ভেতর ঢুকে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। তাকে ফাউল করে ফেলে দেন কলম্বিয়ার ড্যানিয়েল মুনোজ। সেই ফাউলটি পেনাল্টি হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য দুই মিনিট সময় নিয়ে দেখেন রেফারি ভিগলিয়ানো। পরবর্তীতে পেনাল্টির আবেদন নাকচ করে দেন তিনি।

এমন কিছুর পর স্বাভাবিকভাবেই উরুগুয়ে ম্যাচ নিয়ে কনমেবলের সিদ্ধান্তে ক্ষুব্ধ ব্রাজিল ভক্তরা। যদিও এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই বক্তব্য আসেনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 6, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চুকনগর বদ্ধভূমি সংরক্ষণে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে : গণপূর্তমন্ত্রী
Next Article যমুনার পানি বাড়ছেই, সিরাজগঞ্জে বন্যাকবলিত বহু পরিবার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

অতি গুরুত্বপূর্ণ মাহে রমজান

By Correspondent 8 minutes ago
সাতক্ষীরা

নতুন সরকারের বড় চ্যালেঞ্জ উপকূলীয় ১৪ জেলায় টেকসই মজবুত বেড়িবাধ নির্মাণ

By Correspondent 29 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে বিপর্যয়ের মুখে উপকূল

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে বিপর্যয়ের মুখে উপকূল

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?