By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ব্রাজিলে বন্যায় প্রাণহানি ১০০ ছাড়াল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ব্রাজিলে বন্যায় প্রাণহানি ১০০ ছাড়াল
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ব্রাজিলে বন্যায় প্রাণহানি ১০০ ছাড়াল

Last updated: 2024/05/09 at 2:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ব্রাজিলের দক্ষিণাঞ্চলে প্রলয়ঙ্করী বন্যায় মৃতের সংখ্যা বুধবার (৮ মে) ১০০ ছাড়িয়ে গেছে। এ ছাড়া নতুন করে সৃষ্টি হওয়া ঝড়ঝঞ্জার কারণে নিখোঁজ লোকজনকে খুঁজে বের করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর এএফপির।

রিও গ্রান্দে দো সুল রাজ্যের ইতিহাসে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ আগে আর দেখা যায়নি। বন্যার কারণে রাজ্যটির প্রায় ৪০০ পৌর শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় আহত হয়েছেন শতাধিক মানুষ আর বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন এক লাখ ৬০ হাজার অধিবাসী। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় অনেক মানুষ সুপেয় পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন রয়েছেন। টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে তারা সাহায্য চেয়ে কারো সঙ্গে যোগাযোগও করতে পারছেন না।

গত মঙ্গলবার রাজ্যটির গভর্নর এদোয়ার্দো লেইটে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তার আশঙ্কা, রাজ্যটির রাজধানী পোর্টো আলেগ্রে ও অন্যান্য শহরগুলোতে বন্যা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করায় হতাহতের সংখ্যা আরও বেড়ে যাবে।

প্রায় ১৫ হাজার সৈন্য, দমকলকর্মী, পুলিশ ও স্বেচ্ছাসেবী আটকে পড়া লোকজনকে উদ্ধারে নৌকা নিয়ে তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতায় বিঘ্ন ঘটছে। এ ছাড়া ঘণ্টায় ৮০ কিলোমিটার গতির ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির কারণে উদ্ধার অভিযান বন্ধ রাখতে হচ্ছে।

এদিকে কর্তৃপক্ষ আক্রান্ত লোকজনকে তাদের বাড়িঘরে ফিরতে নিষেধ করেছে, কেননা ওইসব এলাকা এখন ভূমিধস ও রোগবালাই প্রাদুর্ভাবের ঝুঁকিতে রয়েছে।

রিও গ্রান্দে দো সুল রাজ্যের রাজধানী পোর্তো আলেগ্রের ভেতর দিয়ে প্রবাহিত গোয়াইবা নদীর পানি এতটাই বেড়ে গেছে, এখানকার পাঁচটি বাঁধে ফাটল দেখা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং দুটি বাঁধ ভীষণ ঝুঁকির মুখে রয়েছে।

ব্রাজিলের প্রলয়ঙ্করী এই বন্যায় উদ্বেগ ও সহানুভূতি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে তিনি বলেন, এই ধরনের দুর্যোগ জীবন ও জীবিকার ওপর জলবায়ু সংকটের বিধ্বংসী প্রভাবের একটি অনুঘটক।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 9, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী আজ
Next Article ৩৮ দিনে বজ্রপাতে ৭৪ প্রাণ হানি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

যশোরে ইয়াবা ও ১৯ লাখ টাকাসহ মাদককারবারী আটক

By জন্মভূমি ডেস্ক 21 minutes ago
কুষ্টিয়া

খোকসায় কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১৫

By জন্মভূমি ডেস্ক 50 minutes ago
বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 19 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?