By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভর্তিচ্ছুদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, হলে তালা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কুষ্টিয়া > ভর্তিচ্ছুদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, হলে তালা
কুষ্টিয়া

ভর্তিচ্ছুদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, হলে তালা

Last updated: 2023/01/31 at 4:01 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

কুষ্টিয়া : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষ সম্মান প্রথম বর্ষের ভর্তির আবেদনপত্রে হল প্রভোস্টের স্বাক্ষর নিতে ভর্তিচ্ছুদের কাছ থেকে বখশিসের নামে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে হলের এক কর্মকর্তার বিরুদ্ধে। রোববার (২৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে এ ঘটনা ঘটে। পরে হলের আবাসিক শিক্ষার্থীরা বিষয়টি জেনে প্রতিবাদ করে অভিযুক্ত কর্মকর্তাকে অফিসে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে। অভিযুক্ত কর্মকর্তার নাম শাহ মো. মিজানুর রহমান। তিনি শহীদ জিয়াউর রহমান হলের সহকারী রেজিস্ট্রার। জানা যায়, রোববার (২৯ জানুয়ারি) থেকে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষে চূড়ান্ত ভর্তি শুরু হয়। ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হলের টাকা দেওয়ার রশিদ জমা দিয়ে নিতে হয় হল প্রভোস্টের স্বাক্ষর। সে সূত্রে শহীদ জিয়াউর রহমান হলে রশিদ জমা দিয়ে প্রভোস্টের স্বাক্ষরের জন্য গেলে বখশিস হিসেবে অতিরিক্ত ১শ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন একাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নিয়মিত শিক্ষার্থী বিষয়টি জানতে পেরে ওই কর্মকর্তার সঙ্গে কথা বলেন। প্রথম দিকে অস্বীকার করলেও পরে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে ক্ষমা চান তিনি। পরে শিক্ষার্থীরা অফিসে তালা দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখেন। পরে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাকে উদ্ধার করে। শাহ্ মো. মিজানুর রহমান বলেন, আমি একজনের কাছ থেকে টাকা নিয়েছিলাম, পরে ফেরত দিয়ে দিয়েছি। আমাদের এখানে একজন কর্মচারী কাজ করেন। তার নাম শোভন। তিনি কোনো বেতন পান না। তার জন্যই আমরা এই টাকাটা নিচ্ছি। কর্মচারী শোভন বলেন, না এভাবে টাকা নেওয়াতো হয়ই না। নেওয়ার কোনো নিয়মও নেই। হয়তো ২০ জন ভর্তি হলে দুই একজন থেকে নেওয়া হয়। এর থেকে আমাকে কিছু দেন, উনিও কিছু নেন। অনেক সময় ভাড়া না থাকলে, ভাই ২০টা টাকা দেনতো, যাবো আসবো, স্বাক্ষর নেবো বলে ১০/২০ টাকা নেই। এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, এ ব্যাপারে আমি অবগত হয়েছি। রশিদবিহীন টাকা নেওয়া অন্যায়। আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবো। প্রথম দিকে কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছিল। পরে আমি টাকা নিতে নিষেধ করেছি।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 31, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ঝালকাঠিতে দুই জনের মরদেহ উদ্ধার
Next Article কুষ্টিয়ায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আটক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 56 minutes ago
খুলনামহানগর

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: প্রধান আসামি নড়াইল থেকে গ্রেফতার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 57 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 59 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

কুষ্টিয়া

খোকসায় কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১৫

By জন্মভূমি ডেস্ক 3 days ago
কুষ্টিয়া

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস ডুবিতে কুষ্টিয়ার ৪ জনের মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago
কুষ্টিয়া

খোকসায় গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?