By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার দুর্গাপূজার আনন্দ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার দুর্গাপূজার আনন্দ
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার দুর্গাপূজার আনন্দ

Last updated: 2026/01/01 at 2:00 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : ‌সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা থেকে গাজীরহাট পর্যন্ত সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের বেহাল দশায় ম্লান হয়ে উঠছে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও উৎসবের আনন্দ। তাই পূজার আগেই জরুরি ভিত্তিতে এই সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা।
জানা গেছে, সাতক্ষীরা থেকে শ্যামনগর পর্যন্ত সড়কটির কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন যাত্রী ও সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছে। বিশেষ করে দুর্গাপূজার সময় প্রতিমা দর্শন, মণ্ডপে যাওয়া এবং আত্মীয়স্বজনের বাড়িতে যাতায়াতের জন্য সড়কটি ব্যবহার করতে হয়। ফলে এই ভাঙাচোরা সড়ক সংস্কার না হলে দুর্গাপূজার উৎসব আনন্দে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
প্রকল্প সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-শ্যামনগর সড়ক সংস্কার ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৬২.৩২৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কের উন্নয়নে প্রায় ৫৮২ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এই প্রকল্পের আওতায় লাবনী মোড় থেকে ভেটখালি পর্যন্ত বিভিন্ন অংশে সড়ক সম্প্রসারণ ও সংস্কার করা হবে। প্রকল্পটির সময়সীমা ৫ বছর নির্ধারণ করা হলেও তিন বছর অতিক্রান্ত হলেও এখনও দৃশ্যমান অগ্রগতি নেই। ঠিকাদারদের দাবি, টানা বৃষ্টি ও অন্যান্য কারণে কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে।
স্থানীয় বাসিন্দা বহেরার নিত্যনন্দ ঘোষ, কুলিয়ার অনুপ দাস, পারুলিয়ার পলাশ মন্ডল, সখিপুরের সংকর স্বর্ণকার ও গাজীরহাটের শরৎচন্দ্র ঘোষসহ অনেকে জানান, দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। পূজার পাঁচদিন নানা আয়োজন, আত্মীয়দের বাড়ি যাওয়া ও মণ্ডপ পরিদর্শনের মাধ্যমে কাটে। কিন্তু সড়কের করুণ দশার কারণে চলাচল দুঃসাধ্য হয়ে উঠেছে। তারা জোর দাবি জানান, পূজার আগেই বহেরা থেকে গাজীরহাট পর্যন্ত রাস্তার জরুরি সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক।
পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু বলেন, এবছর দুর্গাপূজা যেন আরো উৎসবমুখরভাবে পালন করা যায়, সে লক্ষ্যে আমরা একাধিক প্রস্তুতি সভা করেছি। কিন্তু প্রধান সড়কটি খারাপ হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। সড়ক সম্প্রসারণের প্রকল্প অনুমোদন হয়ে গেছে, অচিরেই কাজ শুরু হবে। তবে পূজার আগে যেসব স্থানে গর্ত রয়েছে, তা অন্তত সংস্কার করা জরুরি।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, পূজায় আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ প্রস্তুত রয়েছি। তবে ভাঙা সড়ক নিরাপত্তা বাহিনীর দ্রুত গমনাগমনেও বাধা সৃষ্টি করতে পারে। তাই পূজার পূর্বে সড়কটি আংশিক সংস্কার হলে আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রমে সহায়ক হবে।
সার্বিকভাবে, সাতক্ষীরার হিন্দু সম্প্রদায়ের একটাই প্রত্যাশা— পূজার আগেই ভাঙা সড়কটি সংস্কার করে উৎসবকে নির্বিঘ্ন ও আনন্দঘন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

জন্মভূমি ডেস্ক December 27, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরা সদরে দাকোপ উপজেলার সিবিও চিংড়ি চাষিদের অভিজ্ঞতা বিনিময় সফর
Next Article সাতক্ষীরায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 minutes ago
মহানগর

নগরীতে পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি খুন

By জন্মভূমি ডেস্ক 42 minutes ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার নদ-নদীতে মাছের কমেছে প্রাকৃতিক উৎপাদন

By জন্মভূমি ডেস্ক 51 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 minutes ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার নদ-নদীতে মাছের কমেছে প্রাকৃতিক উৎপাদন

By জন্মভূমি ডেস্ক 51 minutes ago
সাতক্ষীরা

ফিতরা কার ওপর ওয়াজিব, কখন-কাকে দিতে হবে

By Correspondent 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?