By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভান্ডারিয়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > ভান্ডারিয়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

ভান্ডারিয়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬

Last updated: 2025/01/01 at 8:50 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

এস এম মুর্শিদ, পিরোজপুর : জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচীতে পিরোজপুরের ভান্ডারিয়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন। বুধবার বেলা ১১ টায় স্থানীয় শহীদ মিনার চত্তরে এ ঘটনা ঘটে। সংর্ঘর্ষ এড়াতে উপজেলা প্রশাসন পরবর্তী সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। জানাযায়, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শফিক রেজার নেতৃত্বে উপজেলা পরিষদ চত্তরে থেকে একটি মিছিল বের হয়। পরে মিছিলটি ভান্ডারিয়া বাজারের শহীদ মিনার সংলগ্ন সড়কে পৌঁছলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহীরাজ ও পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ফরাজীসহ ছাত্রদলের একটি অংশ তাদেরকে রিজার্ভ পুকুর পাড়ে আয়োজিত সভা মঞ্চে যেতে বাধা প্রদান করেন। এসময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায় উভয় গ্রুপ পাইপ, লাঠি চাইনিজ কুঠার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় জেলা ছাত্রদেল সহ-সভাপতি মাহাতাব হোসেন সজিব (৩৮), মো. বাকী বেপারী (৩৫), সুজন বেপারী (৩১), নবীন ফরাজী (১৮), লোকমান সরদার (৩৮) অপর অংশের মিজান হাওলাদার (৩৮) আহত হয়েছেন। আহত মিজান হাওলাদারকে বরিশাল শেবাচিম হাসপাতাল এবং বাকী আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আহমদ আনওয়ারসহ থানা পুলিশের একটি দল এসময় ঘটনা স্থলে উপস্থিত ছিলেন। তার নেতৃত্বে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রয়ণে আনে। পুলিশ বিকেলের সভা-সমাবেশ বন্ধ করে দেয়। আহত মাহাতাব হোসেন সজিব জানান, আমাদের শান্তিপূর্ন মিছিলে হামলা চালায় শাহীরাজ ও শামীম গ্রুপে। উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. মনির হোসেন আকন ও পৌর বিএনপি’র সদস্য সচিব মাসুদ রানা পলাশ জানান, গত ১০ দিন ধরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচীর পালন করার জন্য প্রস্তুতি নেয়া হয় এবং বুধবার বিকেলে রিজার্ভ পুকুর পাড়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহীরাজ এবং উপজেলা যুবদলের বহিস্কৃত সদস্য সচিব শামীম হাওলাদার পৃথক কর্মসূচী পালনের প্রস্তুতি নেয়। এ কারণে দুই গ্রুপের কর্মসূচী পালনের জন্য পৃথক সময় নির্ধারণ করেও দেয়া হয়। বিষয়টি থানা পুলিশকেও অবহিত করা হয়েছিল। সকালে ছাত্রদলের সদস্য সচিব শফিক রেজার নেতৃত্বে ছাত্রদল তাদের নির্ধারিত সময় মিছিল নিয়ে বাজারে প্রবেশকালে ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহীরাজ উপজেলা যুবদলের বহিস্কৃত সদস্য সচিব শামীম হাওলাদার এর নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের একাংশের নেতা কর্মীরা এ হামলা চালায়। উপজেলা যুবলের সদস্য সচিব (বহিস্কৃত) মো. শামীম হাওলাদার জানান, এ কর্মর্সূচী ছিল ছাত্রদলের এটা যুবদলের নয়। আমিসহ যুবদল নেতৃবৃন্দ সংঘর্ষ থামাতে চেষ্টা করেছি মাত্র। আমি এ হামলার সঙ্গে জড়িত নই। অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান (ক্রাইম ও অপারেশন) মো. সাখাওয়াত হোসেন (মঠবাড়ীয়া সার্কেল) ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন আরাফাত রানা ঘটনাস্থল পরিদর্শন করে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 1, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনার ৫ সন্ত্রাসী ঢাকায় গ্রেফতার
Next Article শ্যামনগরে পানির কলস হাতে দূরদূরান্তে ছুটছে মানুষ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

‎ সি,সি,এফ বলেছে সাংবাদিকরা চাঁদাবাজ, ওসব লেখায় কিছু হয় না, শ্যামাপ্রসাদ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

উপকূলের ‌ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষীরা ঝুঁকছেন কাঁকড়া চাষে

By Correspondent 5 hours ago
খুলনা

পাইকগাছায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত ৫ যুবক-যুবতী আটক

By জন্মভূমি ডেস্ক 12 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন ভ্রমণে আগ্রহ বাড়ছে পর্যটকদের

By জন্মভূমি ডেস্ক 18 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 1 day ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

By Tanvir 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?