By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ভারতকে প্রথমবার হারানোর আনন্দ বাংলাদেশের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ভারতকে প্রথমবার হারানোর আনন্দ বাংলাদেশের
আন্তর্জাতিকখেলাধূলাজাতীয়জেলার খবর

ভারতকে প্রথমবার হারানোর আনন্দ বাংলাদেশের

Last updated: 2022/09/13 at 9:51 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে ভারতের শ্রেষ্ঠত্ব অনেক দিন ধরে। মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের পাঁচটি আসরেই আধিপত্য, সবক’টি শিরোপা তাদের ঘরে। এই দলটির বিপক্ষে আগে কোনও জয়ের রেকর্ড ছিল না বাংলাদেশের। তবে অতীতকে  দূরে ঠেলে এবার নতুন ইতিহাস লিখলো লাল-সবুজ জার্সিধারীরা। প্রথমবার ভারতকে হারানোর আনন্দে মাতলো সাবিনা খাতুনরা। মঙ্গলবার নারী সাফে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমবার জয় পেয়েছে বাংলাদেশ। স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্নার জোড়ায় বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছে ভারতকে। এই জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের দল। আগামী ১৬ সেপ্টেম্বর ভুটানকে হারাতে পারলেই ফাইনাল নিশ্চিত হবে গোলাম রব্বানী ছোটনের দলের।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামের গ্রুপ পর্বের এই লড়াইয়ের আগে মেয়েদের সাফে দুই দল ছয়বার মুখোমুখি হয়েছিল। বাংলাদেশ হেরেছে পাঁচটিতে, এক ম্যাচ গোলশূন্য ড্র। এই ছয় ম্যাচে বাংলাদেশ হজম করেছে ২১ গোল, দিয়েছে মাত্র ২টি। আর আজ সপ্তম ম্যাচে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে ভারতকে শুরু থেকেই ব্যতিব্যস্ত করে রাখে সাবিনা খাতুনরা। শুরুর মিনিট থেকে পরিপক্ক এক বাংলাদেশকে দেখা গেছে।

আক্রমণে কিংবা বল হারালে সব পজিশনে সাবিনারা রেখেছে অসাধারণ নিয়ন্ত্রণ। বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে ৮ মিনিটে প্রথমবার বল জালে জড়ান কৃষ্ণা। তবে ফাউলের কারণে গোল বাতিল করে দেন রেফারি।

তবে চার মিনিট পরেই প্রথম সাফল্য পায় বাংলাদেশ। ১২ মিনিটে সাবিনা-কৃষ্ণা-স্বপ্না ত্রয়ীর সমন্বয়ে এসেছে গোল। অধিনায়ক সাবিনার পাসে কৃষ্ণার পা হয়ে বক্সের ভেতরে থাকা স্বপ্না নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন।

২২ মিনিটে ভারতের জালে আবারও গোল বাংলাদেশের। এবার স্বপ্নার সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ভারতের বক্সে ঢুকে যান কৃষ্ণা। বাঁ প্রান্ত ধরে এই ফরোয়ার্ডের কোনাকুনি শটে কিছুই করার ছিল না ভারতীয় গোলকিপার অদিতি চৌহানের।

২ গোলের অগ্রগামিতা ধরে রেখে বাংলাদেশ আক্রমণ অব্যাহত রাখে। যদিও গোল ব্যবধান আর বাড়াতে পারেনি। ভারত ফাঁকে ফাঁকে আক্রমণে উঠলেও গোলকিপার রুপনা চাকমার বড় পরীক্ষা নিতে পারেনি।

বিরতির পর বাংলাদেশ স্বভাবসুলভ খেলা খেলতে থাকে। ৫৩ মিনিটে তৃতীয় গোল করে বাংলাদেশ ছিটকে দেয় ফেভারিট ভারতকে। অধিনায়ক সাবিনার থ্রু পাস ধরে স্বপ্না দৌড়ে এসে বলের নিয়ন্ত্রণ নিয়ে প্লেসিং শটে পরাস্ত করেন ভারত গোলকিপার অদিতি চৌহানকে। ৬৪ মিনিটে জোড়া গোল করা স্বপ্নার জায়গায় ঋতুপর্ণা চাকমা মাঠে নামেন। তাতে করে অবশ্য আর কোনও গোলের দেখা মেলেনি।

৩ গোলের জয়ে নতুন ইতিহাস গড়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 13, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ‘মিস বিউটি’ হয়ে এলেন জয়া
Next Article যশোরে জাতীয় স্কুল,মাদ্রাসা ক্রীড়ার জেলা পর্যায়ের সমাপনী 
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?