By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ভারতীয়দের বহিষ্কারে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে সৌদি আরব!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ভারতীয়দের বহিষ্কারে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে সৌদি আরব!
আন্তর্জাতিক

ভারতীয়দের বহিষ্কারে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে সৌদি আরব!

Last updated: 2025/12/28 at 3:46 PM
জন্মভূমি ডেস্ক 2 weeks ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
রোববার (২৮ ডিসেম্বর) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন সংক্রান্ত কঠোর ব্যবস্থা সত্ত্বেও, সৌদি আরব গত পাঁচ বছর আমেরিকার চেয়ে বেশি ভারতীয়কে বহিষ্কার করেছে। বহিষ্কারের পেছনের কারণগুলোর মধ্যে রয়েছে ভিসার মেয়াদ অতিক্রম করে অবস্থান (ভিসা ওভারস্টে) এবং শ্রম আইন লঙ্ঘনের ঘটনা।
ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং লোকসভায় বলেন, ভারতীয়দের এই গণ-বহিষ্কারের পেছনে মূলত ভিসা বা রেসিডেন্সি কার্ডের মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করা (ওভারস্টে), কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) ছাড়া কাজ করা, শ্রম আইন লঙ্ঘন, নিয়োগকর্তার নজর এড়িয়ে পালিয়ে যাওয়া এবং বিভিন্ন দেওয়ানি বা ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ার মতো কারণগুলো রয়েছে।
রিয়াদে অবস্থিত ভারতীয় মিশনের দেয়া তথ্যমতে, ২০২১ সাল থেকে ২০২৫ সালের বর্তমান সময় পর্যন্ত সৌদি আরব থেকে রেকর্ডসংখ্যক ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ২০২১ সালে ৮ হাজার ৮৮৭ জন, ২০২২ সালে ১০ হাজার ২৭৭ জন, ২০২৩ সালে ১১ হাজার ৪৮৬ জন, ২০২৪ সালে ৯ হাজার ২০৬ জন এবং ২০২৫ সালের এখন পর্যন্ত ৭ হাজার ১৯ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ে কড়াকড়ি থাকলেও সৌদি আরবের তুলনায় সেখানে ভারতীয়দের ফেরত পাঠানোর হার অনেক কম।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ভারতীয় মিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সেখানে ৩ হাজার ৪১৪ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে, যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ হলেও সৌদি আরবের তুলনায় তা অর্ধেকেরও কম। যুক্তরাষ্ট্রের অন্যান্য শহর যেমন হিউস্টন (২৩৪ জন), সান ফ্রান্সিসকো, নিউইয়র্ক এবং শিকাগোতে এই সংখ্যাটি মাত্র দুই বা তিন অঙ্কের ঘরে সীমাবদ্ধ।

জন্মভূমি ডেস্ক December 28, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article হাদি হত্যা: শ্যুটার ফয়সাল ও আলমগীর ভারতে পালিয়ে যায় যেভাবে
Next Article ডুমুরিয়ায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ পরিদর্শন

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

প্রচন্ড শীতে সাতক্ষীরায় খেজুরের রস, গুড় সংগ্রহে ব্যস্ত গাছিরা

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
যশোর

যশোর-৪: বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র আপিলেও অবৈধ

By জন্মভূমি ডেস্ক 13 hours ago
জাতীয়

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন, আপিল নামঞ্জুর ১৫টি

By জন্মভূমি ডেস্ক 13 hours ago

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

ইরানে বিক্ষোভে নিহত বেড়ে ৬৪৫

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
আন্তর্জাতিক

এক লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
আন্তর্জাতিক

ইরানের পরিস্থিতি ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’, দাবি আরাগচির

By জন্মভূমি ডেস্ক 2 days ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?