By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ভারতের জয়কে ‘অপারেশন সিঁদুরের’ সঙ্গে তুলনা, মোদিকে পাল্টা জবাব নকভির
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ভারতের জয়কে ‘অপারেশন সিঁদুরের’ সঙ্গে তুলনা, মোদিকে পাল্টা জবাব নকভির
খেলাধূলা

ভারতের জয়কে ‘অপারেশন সিঁদুরের’ সঙ্গে তুলনা, মোদিকে পাল্টা জবাব নকভির

Last updated: 2025/09/29 at 3:58 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপের শিরোপা জেতায় ভারতের পুরুষ দলকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি এই জয়কে তুলনা করেছেন অপারেশন সিঁদুরের সঙ্গে। তবে এমন তুলনার মাধ্যমে ক্রিকেটের রাজনীতিকরণের অভিযোগ তুলে পাল্টা জবাব দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।
মহসিন নকভি একই সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান। গত মে মাসে কাশ্মীরে হামলার জেরে পাকিস্তানে চালানো ভারতের অভিযানের নাম ছিল ‘অপারেশন সিঁদুর’।
রোববার রাতে ভারতের জয়ের পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে (সাবেক টুইটার) লিখেন, ‘খেলার মাঠেও অপারেশন সিঁদুর। ফলাফল একইরকম। ভারতের বিজয়।’ নরেন্দ্র মোদির এমন বার্তার জবাবে মহসিন নকভিও এক্সে লিখেছেন, ‘খেলার সঙ্গে যুদ্ধকে মেশানোটা অসহায়ত্বকে প্রকাশ করে। কলঙ্কিত করে খেলার আসল চেতনাকে।’
নরেন্দ্র মোদিকে খোঁচা দিতেও ছাড়েননি নকভি। লিখেছেন, ‘যুদ্ধই যদি আপনাদের গৌরবের মাপকাঠি হয়, তবে ইতিহাসের দিকে তাকান। সেখানে পাকিস্তানের কাছে আপনাদের লজ্জাজনক পরাজয়ের রেকর্ড আছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে নতুন করে লিখতে পারবে না।’
পাকিস্তানি গণমাধ্যম ডন লিখেছে, এমন কথার মাধ্যমে নকভি মূলত গত মে মাসের সংঘাতে পাকিস্তানের সাফল্যের প্রতি ইঙ্গিত করেছেন।
আসর শেষে দুই দেশের রাজনীতিবিদরা ক্রিকেটের সঙ্গে ‘যুদ্ধের’ প্রসঙ্গে আনলেও, খেলার মাঠে মূলত এর শুরুটা করেছিলেন ক্রিকেটাররাই। সপ্তাহ খানেক আগে এশিয়া কাপের ম্যাচে অর্ধশতক হাঁকানোর পর ব্যাট তাঁক করে উদযাপন করেন পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহান। পরে ভারতীয় গণমাধ্যমগুলোতে এই উদযাপনকে তুলনা করা হয় ‘একে-৪৭’ অস্ত্র দেখানোর সঙ্গে।
পাকিস্তানি আরেক ক্রিকেটার হারিস রউফও মাঠে হাত দিয়ে প্লেন ভূপাতিত করার ভঙ্গি দেখান। এনডিটিভির খবর, রোববার ফাইনাল ম্যাচে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাও একই ভঙ্গি দেখিয়ে রউফকে জবাব দিয়েছেন। এ ছাড়া, গ্রুপ পর্বের ম্যাচে হাত না মেলানো নিয়েও ভারতীয় ক্রিকেটাররা বিতর্ক উসকে দিয়েছিলেন। যে উত্তেজনা ফাইনাল ম্যাচেও দেখা গেছে- পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে শিরোপা নিতে অস্বীকৃতি জানান সূর্যকুমার যাদবরা।

জন্মভূমি ডেস্ক September 29, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য: সারাহ কুক
Next Article খুলনায় ছিনতাইকারীর হাতে অপর ছিনতাইকারী গুলিবিদ্ধ
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় ৪ জন নিহত

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার

By Staff Reporter 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 1 day ago
খেলাধূলা

রুদ্ধশ্বাস জয়ে লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 2 days ago
খেলাধূলা

থাইল্যান্ডকে উড়িয়ে সুপার সিক্স শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?