By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভারতের হাসপাতালে একদিনেই ১২ নবজাতকসহ ২৪ জনের মৃত্যু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ভারতের হাসপাতালে একদিনেই ১২ নবজাতকসহ ২৪ জনের মৃত্যু
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ভারতের হাসপাতালে একদিনেই ১২ নবজাতকসহ ২৪ জনের মৃত্যু

Last updated: 2023/10/03 at 3:29 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১২ নবজাতকসহ ২৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের ডিন জানিয়েছেন, ওষুধ এবং কর্মী সংকটের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। নানদেদস শানকারাও চাভান সরকারি হাসপাতালের ডিন বলেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪ জনের মধ্যে ১২ জন প্রাপ্তবয়স্ক। তারা বিভিন্ন রোগে ভুগছিলেন। তবে এদের মধ্যে বেশিরভাগই ছিল সাপে কাটা রোগী। খবর এনডিটিভির।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ওই হাসপাতালে ছয় মেয়ে শিশু এবং ছয় ছেলে শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত আরও ১২ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি মারা গেছেন। তিনি বলেন, বেশ কয়েকজন কর্মী বদলি হওয়ার কারণে কিছু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

তিনি জানান, অনেক দূর-দূরান্ত থেকে রোগীরা সেখানে চিকিৎসা নিতে আসেন। কখনো কখনো রোগীর সংখ্যা বেড়ে যায়। কিন্তু হাসপাতালে কর্মী সংকট থাকায় ঠিকভাবে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, এখানে হাফকাইন নামের একটি ইনস্টিটিউট আছে। তাদের কাছ থেকে ওষুধ কেনার কথা থাকলেও তা হয়নি। তবে আমরা স্থানীয়ভাবে ওষুধ কিনেছি এবং রোগীদের সেগুলো সরবরাহ করছি।

তবে ওষুধ এবং তহবিলের ঘাটতি রয়েছে বলে ডিন যে দাবি করেছেন তা হাসপাতাল কর্তৃপক্ষ অস্বীকার করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালে অত্যাবশ্যকীয় ওষুধ রয়েছে। হাসপাতালের তহবিলে ১২ কোটি রুপি আছে। চলতি আর্থিক বছরের জন্য ৪ কোটি রুপি অনুমোদন দেওয়া হয়েছে। রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, এখানে ১২ জন প্রাপ্তবয়স্ক রোগী (পাঁচজন পুরুষ এবং সাতজন নারী) এবং ১২ শিশুর মৃত্যু হয়েছে। প্রাপ্তবয়স্কদের মধ্যে চারজন হৃদরোগে, একজন বিষক্রিয়ায়, একজন গ্যাস্ট্রিকের কারণে, দুজন কিডনি রোগে, একজন প্রসূতিজনিত জটিলতায় এবং তিনজন দুর্ঘটনায় মারা গেছেন।

এদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মৃত্যুকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মুম্বাইতে বলেন, হাসপাতালে কী ঘটেছে সে সম্পর্কে আরও তথ্য জানতে চাওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত আগস্টে থানেতে অবস্থিত ছত্রপতি শিভাজি মহারাজ হসপিটালে ২৪ ঘণ্টায় ১৮ রোগীর মৃত্যু হয়। এদের মধ্যে ১২ জনই ছিল পঞ্চাষোর্ধ্ব।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 3, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article হিরো আলমের ওপর হামলা : মামলার প্রতিবেদন ৯ নভেম্বর
Next Article দুই আসনে মনোনয়ন চাইবেন মাহি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 41 seconds ago
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প

By Tanvir 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 42 seconds ago
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প

By Tanvir 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?