By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ভারতে অস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ভারতে অস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণ
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ভারতে অস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণ

Last updated: 2025/01/24 at 2:12 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় একটি অস্ত্র কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেঁপে উঠেছে ওই কারখানাসংলগ্ন এলাকা। এ ঘটনায় এক জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ এবং অন্তত পাঁচ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা অনলাইন। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকারী দল পৌঁছেছে। উদ্ধারকাজে সহায়তা করছেন স্থানীয়রাও। এখনও পর্যন্ত এক জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। তবে অন্তত পাঁচ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নাগপুরের কাছে জওহর নগরের ওই অস্ত্র কারখানায় বিস্ফোরণ হয়। এতে কেঁপে ওঠে পুরো এলাকা এবং কালো ধোঁয়ায় চারদিক ঢেকে যায়। স্থানীয়দের দাবি, ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরের এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
ভান্ডারার জেলা প্রশাসক সঞ্জয় কোলতে জানিয়েছেন, বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল এলাকায় পৌঁছেছে। ধ্বংসস্তূপে উদ্ধারকাজ শুরু করেছে তারা। বিস্ফোরণে ধসে পড়েছে কারখানার একটি ছাদ। এর নিচে অন্তত ১২ জন আটকে পড়েছেন বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত তাদের মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে। বাকিদেরও ধ্বংসস্তূপ থেকে বের করে আনার চেষ্টা চলছে। কংক্রিটের চাঁই সরাতে আনা হয়েছে জেসিবি। তবে তাদের মধ্যে কত জন বেঁচে আছেন, তা এখনও বোঝা যাচ্ছে না। কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বিস্ফোরণের সময় ওই কারখানার ভিতরে ১৪ জন কর্মী ছিলেন। তাদের মধ্যে দুজনকে বের করে আনা হয়েছে। উদ্ধার হয়েছে এক জনের মৃতদেহ। বাকি ১১ জনের খোঁজে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 24, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত
Next Article কাউখালীতে জেঁকে বসেছে শীত: শীতবস্ত্রের দোকানে ভীড়
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 50 minutes ago
জাতীয়

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 52 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 54 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 50 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 54 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?