By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভারতে পোশাক রপ্তানিতে এক নম্বরে বাংলাদেশের লুঙ্গি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > ভারতে পোশাক রপ্তানিতে এক নম্বরে বাংলাদেশের লুঙ্গি
অর্থনীতিশীর্ষ খবর/ তাজা খবর

ভারতে পোশাক রপ্তানিতে এক নম্বরে বাংলাদেশের লুঙ্গি

Last updated: 2024/02/18 at 8:54 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ভারতে শুল্কমুক্ত রপ্তানি ও সুতি লুঙ্গির চাহিদা বেড়ে যাওয়ায় সাম্প্রতিক বছরগুলোয় ভারত পরিণত হয়েছে বাংলাদেশি লুঙ্গির প্রধান বাজারে।
ভারতের টেক্সটাইল মন্ত্রণালয়ের হিসাবে প্রতিবছর ৩০ লাখ পিস লুঙ্গি ভারতে রপ্তানি করছে বাংলাদেশ। লুঙ্গির পরেই রপ্তানি হচ্ছে টি শার্ট। এক্ষেত্রে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বি ছিল পাকিস্তান। বর্তমানে পাকিস্তানের লুঙ্গি ভারতে আর আসছেই না।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাবে, ভারতে প্রতি বছর বাংলাদেশ ২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। এরমধ্যে প্রথমেই রয়েছে লুঙ্গি। ভারতে লুঙ্গি রপ্তানির হয় ৩০০ মিলিয়ন ডলারের।
বিশ্বে প্রথম লুঙ্গি রপ্তানি শুরু করে হেলাল এন্ড ব্রাদার্স। তাদেও লুঙ্গিও নাম হলো আমানত শাহ লুঙ্গি। এর পওে আরো প্রায় ১২৫টি ব্র্যান্ডের লুঙ্গি বিদেশে রপ্তানি করা হচ্ছে।
লুঙ্গি উৎপাদনকারীরা জানান, প্রবাসী বাংলাদেশির সংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে সারা বিশ্বে বাড়ছে দেশি লুঙ্গি রপ্তানির পরিমাণ। আবার দেশে জনসংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় স্থানীয় বাজারেও এই পণ্যের চাহিদা বেড়েই চলেছে। দেশে লুঙ্গির বাজার বছরে প্রায় ১৫ হাজার কোটি টাকার। আর লুঙ্গি রপ্তানি করে বছরে আয় হচ্ছে ১০ লাখ ডলারের বেশি। বিশ্বে রপ্তানি হচ্ছে ২৫ কোটি পিস লুঙ্গি। পাঁচ বছর আগেও লুঙ্গির স্থানীয় বাজার ছিল বছরে ১০ হাজার কোটি টাকার। রপ্তানি আয় ছিল কয়েক লাখ ডলার। এ ছাড়াও, অনানুষ্ঠানিকভাবে এক হাজার ২০০ কোটি টাকারও বেশি মূল্যের লুঙ্গি মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পাঠানো হয় বলে জানিয়েছেন রপ্তানিকারকরা। লুঙ্গির স্থানীয় বাজার প্রতিবছর ১০ শতাংশেরও বেশি হারে বাড়ছে।
গ্রামের তুলনায় শহরে লুঙ্গির চাহিদা কম। লুঙ্গি এখনো গ্রামের মানুষের অন্যতম প্রধান পোশাক। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে কমপক্ষে ২৫ দেশে লুঙ্গি পাঠানো হয়। সৌদি আরব, কাতার, ওমান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, বাহরাইন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ভারত, মিয়ানমার ও ইন্দোনেশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা এর প্রধান ক্রেতা। প্রতিবছর লুঙ্গির চালান বাড়ছে। চাহিদা বেশি হওয়ায় কয়েকটি দেশি প্রতিষ্ঠান রপ্তানিতে ভালো করছে।
আলাউদ্দিন টেক্সটাইল মিলস (এটিএম) প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার সাহা বলেন, সুতার দাম বেড়ে যাওয়ায় অনেক ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান লুঙ্গি তৈরি বন্ধ করে দিয়েছে। বাংলাদেশে ৪০ মিলিয়ন লোক লুঙ্গি পড়েন। তাদের বছরে ২টি করে লুঙ্গির চাহিদা থাকলেও বছরে ৮ কোটি লুঙ্গিও প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, প্রায় দুই কোটি বাংলাদেশি বিদেশে থাকেন। তাদের প্রায় সবারই কমপক্ষে একটি লুঙ্গি আছে। অনেকে আত্মীয়-স্বজন বা ই-কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে লুঙ্গি সংগ্রহ করেন।
লুঙ্গি উৎপাদনকারীদের সংগঠন বাংলাদেশ লুঙ্গি ম্যানুফ্যাকচারার্স ট্রেডার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএলএমটিইএ) সদস্য ২৫০-র কাছাকাছি। দেশে লুঙ্গি উৎপাদকের সংখ্যা ১০ হাজারের বেশি। চারটি বড় সুতা কারখানা বর্তমানে লুঙ্গির সুতা তৈরি করছে।
নরসিংদী, নরসিংদীর বাবুরহাট, সিরাজগঞ্জ, পাবনা, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জের গাউছিয়া এবং ঢাকার নবাবগঞ্জ ও রুহিতপুর লুঙ্গির জন্য বিখ্যাত। দেশে ৬০ হাজারেরও বেশি তাঁতি সরাসরি লুঙ্গি তৈরির সঙ্গে জড়িত। পরোক্ষভাবে জড়িতদের নিয়ে হিসাব করলে সংখ্যাটি আরও অনেক বেশি হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 19, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাংলাদেশ এখন টায়ার ও রাবার উৎপাদনের পরিকল্পনা
Next Article উপজেলা নির্বাচন: খোকসায় আঃ লীগের ৩, জাসদের ও স্বতন্ত্র ১ প্রার্থী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 30 seconds ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 4 minutes ago
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?