By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযানে গ্রেফতার ৮
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযানে গ্রেফতার ৮
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযানে গ্রেফতার ৮

Last updated: 2024/12/24 at 2:10 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বৈধ কাগজপত্র ছাড়া ভারতে বসবাসের অভিযোগে এক নারীসহ ৮ বাংলাদেশিকে গ্রেফতার করেছে ভারতের মহারাষ্ট্র পুলিশ। আগে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার (২১ ডিসেম্বর) ও রোববার ভিওয়ান্ডি শহরের কালহের ও কোনগাঁও এলাকা থেকে এই বাংলাদেশিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বয়স ২২ থেকে ৪২ বছরের মধ্যে।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। মহারাষ্ট্রের পুলিশ জানিয়েছে, বিদেশী নাগরিক আইন ও ভারতীয় পাসপোর্ট আইনের অধীনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে তিনজন স্ক্র্যাপ বিক্রেতা, দুজন শ্রমিক, একজন রাজমিস্ত্রী ও একজন প্লাম্বার হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
এদিকে ভারতীয় আরেক সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যানুযায়ী, রোববার (২২ ডিসেম্বর) দিল্লিতে অভিযান চালিয়ে ১৭৫ জন অবৈধ বাংলাদেশিকে শনাক্ত করেছে দিল্লি পুলিশ।
পুলিশ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দিল্লির বাইরের এলাকাগুলোতে তাদের ১২ ঘণ্টার যাচাই অভিযান শুরু হয়। যারা বৈধ নথিপত্র ছাড়া অবস্থান করছেন, তাদের শনাক্ত ও আটক করতে তৎপরতা জোরদার করা হয়েছে।
এর আগে অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের শনাক্ত করতে ও তাদের জন্ম সনদ ইস্যু না করতে দিল্লির সব স্কুলকে নির্দেশনা দেয় দিল্লি পৌর করপোরেশন (এমসিডি)। অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের শনাক্ত করা ছাড়াও দিল্লির প্রতিটি জোনে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের কথিত দখলকৃত এলাকা খালি করার নির্দেশ দিয়েছে এমসিডি। এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হলো তা জানিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন এমসিডির ডেপুটি কমিশনার।
গত ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। এরপর থেকেই মূলত ভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান জোরদার করেছে দিল্লি। এমনকি, ভারতে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের জন্য মুম্বাইয়ে একটি ‘ভালো বন্দিশালা’ তৈরির ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 24, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুন্দরবনের অভয়ারণ্যে অবাধে মা মাছ শিকার, নষ্ট হচ্ছে মাছের প্রজনন ক্ষেত্র
Next Article পদ্মা ব্যাংককে একীভূত না করার সিদ্ধান্ত এক্সিম ব্যাংকের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 8 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 9 hours ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 8 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 9 hours ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?