By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভারতে বাস-লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ভারতে বাস-লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩
আন্তর্জাতিক

ভারতে বাস-লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

Last updated: 2026/03/26 at 3:21 PM
জন্মভূমি ডেস্ক 2 weeks ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ভারতের অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী বাসের সঙ্গে টিপার লরির সংঘর্ষের পর আগুন লেগে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে মার্কাপুরাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কয়েকজনের শরীর আগুনে ঝলসে যায় বলে জানিয়েছে পুলিশ।

মার্কাপুরামের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) নাগরাজু জানান, প্রায় আটজন জীবন্ত দগ্ধ হয়েছেন। এখন পর্যন্ত প্রায় ১৮ জন আহতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা গেছে, ‘হরিকৃষ্ণ ট্রাভেলস’-এর বাসটি তেলেঙ্গানার নির্মল থেকে নেল্লোরের উদ্দেশে যাচ্ছিল। সকাল প্রায় ৬টার দিকে একটি টিপার লরির সঙ্গে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। এতে কয়েকজন যাত্রী বাসের ভেতরেই আটকা পড়ে দগ্ধ হন।

পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, আহত প্রায় ২০ জনকে কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের জন্য দুই লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি যাত্রীদের জীবন্ত দগ্ধ হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং আহতদের চিকিৎসার বিষয়টি পর্যালোচনা করতে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে বিস্তারিত প্রতিবেদন দিতে নির্দেশ দেন।

উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ বলেন, ‘মার্কাপুরাম জেলার রায়াভারামের কাছে সড়ক দুর্ঘটনায় ১৩ জন জীবন্ত দগ্ধ হওয়ার খবর পেয়ে আমি গভীরভাবে মর্মাহত। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।’

আইটি মন্ত্রী নারা লোকেশ বলেন, টিপার লরি ও বাসের সংঘর্ষে এত মানুষের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তিনি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়ার কথা জানান।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডিও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন।

জন্মভূমি ডেস্ক March 26, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ : আরাগচি
Next Article স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১
আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
আন্তর্জাতিক

ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

হরমুজ থেকে ইরানকে টোল তুলতে দেওয়া হবে না, ফের সতর্কবার্তা ট্রাম্পের

By Tanvir 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?