By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভারতে শ্লীলতাহানির শিকার দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ভারতে শ্লীলতাহানির শিকার দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার
খেলাধূলা

ভারতে শ্লীলতাহানির শিকার দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার

Last updated: 2025/10/25 at 4:33 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : আইসিসি নারী বিশ্বকাপ খেলতে ভারতে আসা দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার মধ্যপ্রদেশের ইন্দোরে শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে হোটেল থেকে হেঁটে একটি ক্যাফেতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।
খবর অনুযায়ী, অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের ওই দুই সদস্য র‍্যাডিসন ব্লু হোটেলে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সকালে তারা খাজরানা রোড এলাকা দিয়ে হেঁটে একটি ক্যাফেতে যাচ্ছিলেন।
ভারতীয় পুলিশের সাব-ইন্সপেক্টর নিধি রঘুবংশী জানান, এসময় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি তাদের পিছু নিতে শুরু করে। এক পর্যায়ে সে ক্রিকেটারদের অশালীনভাবে স্পর্শ করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পরপরই ওই দুই ক্রিকেটার একটি ‘এসওএস’ (SOS) নোটিফিকেশন পাঠান এবং দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্সের সঙ্গে যোগাযোগ করেন। সিমন্স স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে দ্রুত তাদের উদ্ধারের জন্য গাড়ি পাঠান।
পরে বৃহস্পতিবার সন্ধ্যায় ড্যানি সিমন্স এমআইজি থানায় এ বিষয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। একজন সহকারী পুলিশ কমিশনার ওই দুই ক্রিকেটারের সঙ্গে দেখা করে তাদের বক্তব্য রেকর্ড করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় একজন পথচারী অভিযুক্তের মোটরসাইকেলের নম্বরটি টুকে রেখেছিলেন। সেই নম্বরের সূত্র ধরে পুলিশ আকিল খান নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ আরও জানায়, আকিলের বিরুদ্ধে আগেও অপরাধমূলক মামলা রয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।
অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ধারা (নারীর শ্লীলতাহানির উদ্দেশে অপরাধমূলক বলপ্রয়োগ) এবং ৭৮ ধারার (পিছু নেওয়া বা স্টকিং) অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

জন্মভূমি ডেস্ক October 25, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ‘আমার প্রিয় নায়কের বুকে আমি নিজেই ছুরি চালাই’
Next Article ভেড়ামারায় রেললাইনের পাশে থেকে মরদেহ উদ্ধার
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 11 minutes ago
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

ডোপিংয়ের দায়ে দুই বছর নিষিদ্ধ মাবিয়া আক্তার

By Nayon Islam 18 hours ago
খেলাধূলা

নাহিদ রানার আগুনঝরা বোলিং, মুস্তাফিজদের হারিয়ে শীর্ষে পেশোয়ার

By Janmobhumi Desk 1 day ago
খেলাধূলা

বিশ্ব লিজেন্ডস লিগে খেলবে বাংলাদেশ, সাকিব-মাশরাফির জন্য দরজা খোলা

By Janmobhumi Desk 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?