By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভারতে সাড়ে ৭ মাসের মধ্যে সর্বোচ্চ করোনা সংক্রমণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ভারতে সাড়ে ৭ মাসের মধ্যে সর্বোচ্চ করোনা সংক্রমণ
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ভারতে সাড়ে ৭ মাসের মধ্যে সর্বোচ্চ করোনা সংক্রমণ

Last updated: 2023/12/31 at 4:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ভারতে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। দেশটির কেন্দ্রীয় সরকারের সতর্কতা সত্ত্বেও দিন দিন বাড়ছে ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় সাড়ে আটশো মানুষ সংক্রামক এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের এই সংখ্যাটা সাড়ে ৭ মাস বা ২২৭ দিনের মধ্যে সর্বোচ্চ। এছাড়া গত একদিনে ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ৩ জন। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে একদিনে ৮৪১ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এই সংখ্যাটা গত ২২৭ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগের দিন প্রায় সাড়ে সাতশো জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এতে করে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩০৯ জনে।

এদিকে করোনার ওমিক্রন স্ট্রেইনের যে উপধরন নতুন করে উদ্বেগ বাড়িয়েছে বিশ্বজুড়ে, সেই জেএন.১ আক্রান্ত রোগীর সংখ্যা ভারতেও বাড়ছে। ভাইরাসের নতুন এই সাব-ভ্যারিয়েন্ট ইতোমধ্যেই দেশজুড়ে ১৬০ জনের বেশি রোগীর দেহে পাওয়া গেছে। শুধু ডিসেম্বর মাসেই ১৪৩ জনের শরীরে এই উপধরন মিলেছে।

অবশ্য গত একদিনে আক্রান্তের সংখ্যা বাড়লেও কমেছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩ জনের। কেরালা, কর্নাটক এবং বিহারে একজন করে করোনার রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সব মিলিয়ে করোনায় ভারতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৩৬১ জনের।

সংবাদমাধ্যম বলছে, ভাইরাসের নতুন উপধরন জেএন.১ ভারতে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের দাবি, এই সাব-ভ্যারিয়েন্টের জেরে বিশ্বজুড়ে দেখা দিতে পারে হৃদরোগের মহামারি! হতে পারে স্ট্রোকও! নতুন জাপানি গবেষণায় এমনই দাবি করা হয়েছে।

জাপানের শীর্ষস্থানীয় গবেষণা সংস্থা রিকেন নতুন রিপোর্ট প্রকাশ করে সতর্কতা জারি করেছে। সেই রিপোর্টে বলা হয়েছে, মানবদেহের কোষে করোনাভাইরাস জেঁকে বসলে হৃদযন্ত্রের ওপরে প্রভাব ছড়াতে থাকে।

ফলে যারাই এই অসুখে ভুগেছেন, তাদের সকলেরই হৃদযন্ত্রে সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে বলে এতে দাবি করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 31, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article প্রতিদিন অন্তত ১৮০০ আসামি গ্রেফতার হয়
Next Article ৯ মামলায় ফখরুলের জামিন শুনানি ভোটের পর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 8 minutes ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 11 minutes ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 8 minutes ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 11 minutes ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

By Tanvir 14 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?