By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভারত থেকে আটক জেলে-নাবিকদের ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ভারত থেকে আটক জেলে-নাবিকদের ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ভারত থেকে আটক জেলে-নাবিকদের ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু

Last updated: 2024/12/12 at 12:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ভারতের কোস্টগার্ডের হাতে আটক ৭৯ জেলে-নাবিককে ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার। আটকদের জন্য ‘কনস্যুলার অ্যাকসেস’ চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে। কনস্যুলার অ্যাকসেস’ হচ্ছে, বিদেশে কোনো নাগরিক আটক বা গ্রেপ্তার হলে তাকে সহায়তা দেওয়ার জন্য দূতাবাস থেকে ওই ব্যক্তিদের সঙ্গে দেখা করার আগ্রহ দেখানো।

গত সোমবার বাংলাদেশের মাছ ধরার দুটি ট্রলারসহ ৭৯ জন জেলে ও নাবিককে নিয়ে যায় ভারতীয় কোস্ট গার্ড। খুলনার হিরণ পয়েন্ট এলাকার অদূরে ট্রলারসহ জেলে-নাবিকদের ধরে নিয়ে যায় বলে মালিকপক্ষ ও নৌপরিবহন অধিদপ্তর নিশ্চিত করেছে। দুটি নৌযান হলো এফভি লায়লা-২ ও এফভি মেঘনা-৫। এফভি লায়লার মালিক প্রতিষ্ঠান এস আর ফিশিং। এফভি মেঘনার মালিক প্রতিষ্ঠান সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেড। ভারতে আটক দুটি ট্রলারসহ ৭৯ জন জেলে-নাবিককে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চিঠিতে বাংলাদেশ কোস্টগার্ডের একটি প্রতিবেদন যুক্ত করে দেওয়া হয়েছে।

কোস্টগার্ডও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে। তাতে বলা হয়, গত ৯ ডিসেম্বর ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশের মাছ ধরার দুটি ট্রলার আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনের (আইএমবিএল) নিকটবর্তী এলাকায় মাছ ধরা অবস্থায় আটক করে নিয়ে যায়।

এ তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড ভারতের কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করলে তারা মাছ ধরার দুটি ট্রলার আটক করার বিষয়টি নিশ্চিত করে। এরপর বাংলাদেশ কোস্টগার্ড মাছ ধরার ট্রলার ফেরত দেওয়ার অনুরোধ করে। জবাবে ভারতের কোস্টগার্ড জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এরপর ভারতের কোস্টগার্ড আর কোনো তথ্য জানায়নি।

দুটি ট্রলার ওডিশার পারাদ্বীপ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 12, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মওলানা ভাসানীর ১৪৫তম জন্মদিন আজ
Next Article বাগেরহাট জেলা বিএনপির প্রস্তুতি সভা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

ডোপিংয়ের দায়ে দুই বছর নিষিদ্ধ মাবিয়া আক্তার

By Nayon Islam 24 minutes ago
বিনোদন

ভাইয়ের প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে ২ কোটির মানহানি মামলা অভিনেত্রীর

By Nayon Islam 25 minutes ago
জাতীয়

শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি

By Nayon Islam 28 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি

By Nayon Islam 28 minutes ago
অর্থনীতিজাতীয়

শীর্ষ বাজারগুলোতেই কমেছে পোশাক রফতানি

By Nayon Islam 47 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে’

By Nayon Islam 52 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?