By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ভেড়ামারায় ডেঙ্গুতে কলেজছাত্রীর মৃত্যু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কুষ্টিয়া > ভেড়ামারায় ডেঙ্গুতে কলেজছাত্রীর মৃত্যু
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

ভেড়ামারায় ডেঙ্গুতে কলেজছাত্রীর মৃত্যু

Last updated: 2024/09/30 at 5:56 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ভেড়ামারা প্রতিনিধি : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শোভা খাতুন (১৯) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শোভা খাতুন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত ইয়াদ আলীর মেয়ে। তিনি ভেড়ামারা বিজিএম কলেজের ছাত্রী ছিলেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু জ্বরসহ নানা উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি করা হয় শোভাকে। তার শারীরিক অবস্থা জটিল হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। সোমবার তিনি মারা যান। ভর্তি হওয়ার পর থেকে হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। কিন্তু তার উপসর্গগুলো জটিল হওয়ার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
শোভা খাতুনের দুলাভাই মতিয়ার রহমান বলেন, গত ৩-৪ দিন ধরে সে অসুস্থ ছিল। গত দুদিন আগে টেস্ট করলে ডেঙ্গু পজিটিভ আসে। তখনই তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। অবস্থার অবনতি হলে রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে মারা যায়।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার দিবাগত রাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে শোভা খাতুন ভর্তি হয়। শনিবারই তার ডেঙ্গু ধরা পড়ে। অবস্থার অবনতি হাওয়ায় তাকে রাজশাহীতে রেফার্ড করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়। ভেড়ামারাতে এটাই ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর প্রথম মৃত্যু। ডেঙ্গুর সকল লক্ষণই তার মধ্যে ছিল। বিগত ১০ দিনে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ২৪ জনের মতো ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল। বর্তমানে হাসপাতালে তিনজন রোগী চিকিৎসাধীন রয়েছে। বাকিরা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 30, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় ৩ প্রতারক আটক
Next Article ভেড়ামারায় জলমহাল দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
খুলনামহানগর

নিষিদ্ধ রাজনীতির তৎপরতায় ক্ষুব্ধ মহানগর বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়

আইজিপির পদত্যাগের খবর সঠিক নয়: পুলিশ হেডকোয়ার্টার্স

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
কুষ্টিয়াজেলার খবর

খোকসায় লক্ষ্যমাত্রা থেকে বেশি পেঁয়াজের আবাদ ! ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কা!

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?