
ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দূর্ঘটনায় সরকারি কর্মচারি মীর ইসলাম আহত হয়েছে। সোমবার সড়ক দূর্ঘটনায় সরকারি কর্মচারি মারাত্মকভাবে আহত হয়েছেন। আহত মীর ইসলাম ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে ফটোকপি মেশিন অপারেটর পদে কর্মরত ছিলেন।
জানা যায়, মীর ইসলাম অফিসিয়াল কাজে দপ্তরের বাইরে যায়। এসময় ভেড়ামারা-রায়টা সড়কের আলী ডাউল মিলের কাছে বেপরোয়া গতির মাইক্রোবাস মীর ইসলামকে ধাক্কা দিলে তার ডান পায়ের গোড়ালির হাঁড় ভেঙে যায়। মারাত্মক আহতাবস্থায় মীর ইসলামকে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।