By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ভেনেজুয়েলায় খনি দুর্ঘটনায় নিহত ২৫
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ভেনেজুয়েলায় খনি দুর্ঘটনায় নিহত ২৫
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ভেনেজুয়েলায় খনি দুর্ঘটনায় নিহত ২৫

Last updated: 2024/02/22 at 11:47 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলে দুর্গম বনে একটি অবৈধ খনি ধসে পড়লে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। এলাকাটির দায়িত্বপ্রাপ্ত মেয়র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। ভেনেজুয়েলার বলিবার রাজ্যের লা পারাগুয়া শহর থেকে সাত ঘণ্টার নৌভ্রমণ দূরত্বের বুল্লা লোকা নামের খনিটিতে এ দুর্ঘটনাটি ঘটে।

আনগোসটুরা মিউনিসিপালিটি এলাকার মেয়র ইয়র্গি আরসিনিয়েগা জানান, দুর্ঘটনায় ২৫ জন মারা গেছে এবং ১৫ জন আহত হয়েছে বলে খবর শোনা যাচ্ছে। তবে মৃতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। এর আগে অবশ্য দেশটির জরুরি নাগরিক নিরাপত্তা বিষয়ক সেক্রেটারি এডগার কলিনা রেয়েস বলেছিলেন, ওই দুর্ঘটনায় দুজন মারা গেছে এবং দুজন আহত হয়েছে।

আহতদের রাজধানী কারাকাস থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণপূর্বে লা পারাগুয়া শহরের হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানিয়েছিলেন এডগার কলিনা রেয়েস। তিনি আরও জানান, সামরিক বাহিনী, দমকল বাহিনী ও অন্যান্য সংস্থার লোকজনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভেনেজুয়েলার বেসামরিক নিরাপত্তা বিষয়ক ভাইস মিনিস্টার কার্লোস পেরেজ আমপুয়েদা বলেন, ‘আমরা ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখছি এবং কীভাবে সেখানে উদ্ধার কাজ চালানো যায় তা বিশ্লেষণ করছি।’

এর আগে গত বছরের ডিসেম্বরে ওই এলাকাটিতে ইকাবারু আদিবাসীদের একটি খনি ধসে পড়ে ১২ জন নিহত হয়। ভেনেজুয়েলার বলিভার অঞ্চলটিতে প্রচুর সোনা, হীরা, লোহা, ব্রক্সাইট, কোয়ার্টজ ও কোলটান খনিজ পদার্থ পাওয়া যায়। সরকারি খনির পাশাপাশি এখানে অনেক অবৈধ খনির ব্যবসাও জমজমাট।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 22, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় ৪১৮ কিমি সড়কে খোঁড়াখুঁড়ি চলছে বছরের পর বছর!
Next Article মণিরামপুরে ট্রাকচাপায় নিহত ২
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 minutes ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 minutes ago
যশোর

যশোরে কাজের মহিলার বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির মামলা

By জন্মভূমি ডেস্ক 29 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?