By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ভোগান্তি এড়াতে স্থায়ী বাসস্ট্যান্ড চায় তালাবাসী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > ভোগান্তি এড়াতে স্থায়ী বাসস্ট্যান্ড চায় তালাবাসী
তাজা খবরসাতক্ষীরা

ভোগান্তি এড়াতে স্থায়ী বাসস্ট্যান্ড চায় তালাবাসী

Last updated: 2023/09/02 at 2:32 PM
করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

গাজী জাহিদুর রহমান, তালা : সড়কে জ্যামের ভোগান্তি এড়াতে স্থায়ী বাসস্ট্যান্ডের দাবি সাতক্ষীরা জেলা তালা উপজেলাবাসীর । কিন্তু সে দাবি আজও পূরণ হয়নি। তালা উপশহরের রিমু কসমেটিক্স মোড়, রফিক ফটোস্টাট, ডাকবাংলো, পুরাতন থানা এবং খেয়াঘাট মোড়ের দিকে তাকালেই বাস, ট্রাক, ইজিবাইক ও মোটর ভ্যানের জটলা চোখে পড়ে। উপশহরে নির্দিষ্ট স্থানে বাসস্ট্যান্ড না থাকায় খুলনা-পাইকগাছাগামী যাত্রীবাহী বাসগুলো উপশহরের রিমু কসমেটিক্স মোড়ে থেমে যাত্রী উঠানামা করায়। এতে জটলা দীর্ঘতর হয়। এটা দিনের বেলার চিত্র। আর সন্ধ্যা হলেই ঢাকাগামী বিভিন্ন পরিবহন যাত্রী নেয়ার জন্য উপশহরের প্রধান সড়কের উপর যত্রতত্র দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকে তখন সড়ক দিয়ে চলাচল করা ছোটবড় বিভিন্ন ধরণের পরিবহণ, পথচারী, তিন চাকার মাহেন্দ্র, ইজিবাইক, মোটর ভ্যান চালকসহ স্থানীয় ব্যবসায়ীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল থেকে তালা উপজেলা সদরে গণপরিবহনের জটলা থেকে তালাবাসীদের মুক্তি দিতে একটা স্থায়ী বাস স্টান্ড নির্মাণের দাবি করা হলেও তা আজও সম্ভব হয়নি।
খুলনা-পাইকগাছা সড়কের বাস চালক রফিকুল ইসলাম বলেন, গাড়ি নিয়ে ২/৩ মিনিট দাড়িয়ে থাকলেই সড়কে জ্যাম তৈরি হয়। নির্দিষ্ট স্থানে বাস স্টান্ড হলে ভালো হয়।
আমরা বন্ধু সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম নাহিদ হাসান বলেন, এখই যদি পরিকল্পিতভাবে বাস স্ট্যান্ড তৈরি করা সম্ভব না হয় তাহলে আগামীতে উপজেলাবাসীর ভোগান্তি চরমে উঠবে। তালার উন্নয়নের জন্য স্থায়ী বাসস্ট্যান্ড, বাইপাস সড়ক এখন সময়ের দাবি।
তালা উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন ফোরামে আমরা একটা স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবি করে আসছি। কিন্তু কোন ফল আসেনি। স্কুল-কলেজ টাইমে তীব্র জ্যাম সৃষ্টি হয় তালা বাজারে। এমনই অবস্থা সৃষ্টি হয় তাতে রোগীবাহী গাড়িও পার হতে পারে না। জনপ্রতিনিধি ও প্রশাসনের নাকের ডগায় এসব ঘটলেও তা তাদের চোখে পড়ে না। দ্রুত বিষয়টি আমলে না নিলে আমরা নাগরিক সমাজ নাগরিক দাবি আদায়ে মাঠে নামবো।
তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু বলেন, স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের বিষয়টি উপজেলা সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা সভায় উপস্থাপন করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে সমন্বয় হলে বিষয়টি হয়তো দ্রুত সমাধান হবে।
এ বিষয়ে তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন জানান, অত্র উপশহরে স্থায়ীভাবে বাসস্ট্যান্ড নির্মাণের পদক্ষেপ নেয়া হচ্ছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সংশ্লিষ্টদেরে সাথে আলোচনা চলমান রয়েছে।

করেস্পন্ডেন্ট September 2, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডিম-আলু পর এবার বাড়ছে ডালের দাম
Next Article ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

শিশুদের পৃথিবী ‘শৈশব’অন্ধকার

By জন্মভূমি ডেস্ক 45 minutes ago
তাজা খবরসাতক্ষীরা

নদ নদীর দূষণে মারাত্মক হুমকির মুখে বঙ্গোপসাগর

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার উপকূলীয় পানিতে বিষ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

শিশুদের পৃথিবী ‘শৈশব’অন্ধকার

By জন্মভূমি ডেস্ক 45 minutes ago
তাজা খবরসাতক্ষীরা

নদ নদীর দূষণে মারাত্মক হুমকির মুখে বঙ্গোপসাগর

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার উপকূলীয় পানিতে বিষ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?