By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভোটের তারিখ নির্ধারণে নির্বাচন কমিশনে সভা শুরু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > নির্বাচনী পরিক্রমা > ভোটের তারিখ নির্ধারণে নির্বাচন কমিশনে সভা শুরু
জাতীয়নির্বাচনী পরিক্রমাশীর্ষ খবর/ তাজা খবর

ভোটের তারিখ নির্ধারণে নির্বাচন কমিশনে সভা শুরু

Last updated: 2023/11/15 at 5:19 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এ উপলক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণে কমিশন ২৬তম কমিশন সভায় বসেছেন। আজ বিকেল পাঁচটায় এ সভা শুরু হয়।

আজ বুধবার বিকেল চারটা ৫০ মিনিটের পর সিইসির কক্ষে একে একে প্রবেশ করেন চারজন নির্বাচন কমিশনার। এসময় প্রবেশ করে ইসি সচিব মো. জাহাংগীর আলমও।

এর আগে সকালে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ‘আজ বিকেল ৫টায় বর্তমান কমিশনের ২৬তম সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হবে। সেই অনুযায়ী সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার সরাসরি ভাষণ প্রদান করবেন। সেই ভাষণেই তিনি সমগ্র দেশবাসীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল জানিয়ে দেবেন।’

নির্বাচন কমিশন সচিবালয়ের নিরাপত্তা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘এ বিষয়টি দেখবে আইনশৃঙ্খলা বাহিনী। আমি তাদেরকে অনুরোধ রেখেছি, তারা কী কৌশল নিয়েছেন, তা তারা বলতে পারবেন।’

নির্বাচনের পরিবেশ নিয়ে ইসির পর্যবেক্ষণ জানতে চাইলে জাহাংগীর আলম বলেন, ‘রাজনৈতিক বিষয়গুলো নিয়ে প্রশ্ন করলে, আমরা বিব্রত হই। এটা রাজনৈতিক ইস্যু। আমরা বারবার বলেছি, নির্বাচন কমিশন মনে করে, তফসিল ঘোষণার মতো পরিবেশ আছে।’

তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলো প্রচারণা শুরু করতে পারবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘রাজনৈতিক দলগুলো প্রতীক বরাদ্দের পর থেকে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত প্রচারণা চালাতে পারবে। তবে, এরপর রাজনৈতিক দলগুলো তাদের কার্যক্রম চালাতে পারবে।’

আজ সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ সম্প্রচার করতে গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়ে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ‘গণমাধ্যমের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের সঙ্গে লিংক আপ করে আপনারা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করবেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 15, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পুলিশের বাধায় থেমে গেল ইসলামী আন্দোলনের ইসি ঘেরাও
Next Article গণহত্যায় সহযোগিতার অভিযোগে বাইডেনের বিরুদ্ধে মামলা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 44 minutes ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 47 minutes ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 49 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় তাতী দল নেতাকে কুপিয়ে হত্যা, পরিবারের শোকের মাতম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 54 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুপুরে জামিন, সন্ধ্যায় কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

By Tanvir 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?