By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভোমরা বন্দরে ‍ছয় মাসে ১ লাখ ৬৮ হাজার ১০০ টন চাল আমদানি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > ভোমরা বন্দরে ‍ছয় মাসে ১ লাখ ৬৮ হাজার ১০০ টন চাল আমদানি
সাতক্ষীরা

ভোমরা বন্দরে ‍ছয় মাসে ১ লাখ ৬৮ হাজার ১০০ টন চাল আমদানি

Last updated: 2025/05/07 at 1:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত ছয় মাসে চাল আমদানি উল্লেখযোগ্য বেড়েছে।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত ছয় মাসে চাল আমদানি উল্লেখযোগ্য বেড়েছে। গতকাল বন্দরসংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, দেশের বাজারে ঊর্ধ্বমুখী চাহিদা আমদানি বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি অর্থবছরের ১৩ অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত এ বন্দর দিয়ে মোট চাল আমদানি হয়েছে ১ লাখ ৬৮ হাজার ১০০ টন। যার আমদানি মূল্য ছিল ৮৪২ কোটি ৬৪ লাখ টাকা।
এদিকে বন্দর দিয়ে ব্যাপক আমদানির পাশাপাশি ভরা বোরো মৌসুমে নতুন চাল বাজারে ওঠার পরও দাম কমছে না। গতকাল সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের কয়েকটি চাল বিক্রি প্রতিষ্ঠান ও আড়ত ঘুরে দেখা গেছে, মিনিকেট ও আটাশ জাতের নতুন চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬১-৬২ টাকায়। এ সময় নতুন বাসমতী চালের দাম ছিল কেজিপ্রতি ৮২ টাকা। এছাড়া মোটা জাতের নতুন চাল ৫১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সুলতানপুর বড় বাজারে পুরনো চাল প্রকারভেদে কেজিতে ৬-৭ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।
তবে শহরের চালতেতলা এলাকার পাইকারি চাল ব্যবসায়ী ও তপন রাইস মিলের স্বত্বাধিকারী তপন কুমার সাহা জানান, নতুন চাল বাজারে আসার পর পাইকারি বাজারে কেজিতে ২-৩ টাকা দাম কমেছে।
সাতক্ষীরা জেলা সদরের পারকুখরালী গ্রামের বাসিন্দা আবু জাফর জানান, চলতি মৌসুমে জেলার বোরো ধানের ব্যাপক উৎপাদন হয়েছে। একই সঙ্গে ভোমরা বন্দর দিয়েও প্রচুর পরিমাণ চাল আমদানি হচ্ছে। এর পরও চালের দাম উল্লেখযোগ্য কমেনি।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম জানান, চলতি ২০২৪-২৫ বোরো মৌসুমে জেলায় চাল উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ৫৬ টন। আবাদ হয়েছে ৮০ হাজার ৭৯৫ হেক্টর জমিতে। তিনি বলেন, ‘এবার জেলায় ধানের ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে।’

সিনিয়র করেস্পন্ডেন্ট May 7, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ত্রাণ চায়না উপকূল বাঁশি চায় টেকসই মজবুত ভেরি বাঁধ
Next Article শরণখোলায় বৃদ্ধের আত্মহত্যা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 2 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

শ্যামনগরে তরমুজের বাম্পার ফলন

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌কাঁকড়া চাষে বদলে যাচ্ছে উপকূলের নারীর জীবন

By জন্মভূমি ডেস্ক 16 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 2 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?