By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ভোমরা বন্দর দিয়ে দ্বিগুণের বেশি রসুন আমদানি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > ভোমরা বন্দর দিয়ে দ্বিগুণের বেশি রসুন আমদানি
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভোমরা বন্দর দিয়ে দ্বিগুণের বেশি রসুন আমদানি

Last updated: 2025/03/03 at 1:54 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে রসুন আমদানি বেড়েছে। গত অর্থবছরের প্রথম ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছে ‍দ্বিগুণের বেশি।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে রসুন আমদানি বেড়েছে। গত অর্থবছরের প্রথম ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছে ‍দ্বিগুণের বেশি। ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
আমদানিকারক ও ব্যবসায়ীরা জানান, দেশের বাজারে বাড়তি চাহিদা তৈরি হওয়ায় মসলাপণ্যটির আমদানি বেড়েছে। তবে আমদানি বাড়লেও সাতক্ষীরার বাজারগুলোয় দাম কমছে না, উল্টো বাড়ছে।
ভোমরা স্থলবন্দরের অন্যতম মসলা আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান বণিক বার্তাকে জানান, অন্য যেকোনো সময়ের চেয়ে রসুন আমদানি বাড়িয়েছে তার প্রতিষ্ঠান। গত অর্থবছরের এ সময় সপ্তাহে আমদানি হয়েছে ১০-১২ ট্রাক। সেখানে এখন ১৮-২০ ট্রাক রসুন আমদানি করছে তার প্রতিষ্ঠান। আমদানীকৃত এসব রসুন ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে এ বন্দর দিয়ে রসুন আমদানি হয়েছে ১৩ হাজার ১৭১ টন, যার আমদানি মূল্য ২০৭ কোটি ৯৪ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় আমদানি হয়েছিল ৭ হাজার ৩১৯ টন, যার আমদানি মূল্য ছিল ১০৭ কোটি ৬৩ লাখ টাকা। সে হিসেবে আমদানি বেড়েছে ৫ হাজার ৮৫২ টন।
গতকাল সাতক্ষীরা সদরের সুলতানপুর বড়বাজারের কয়েকটি মসলা আড়ত ঘুরে দেখা গেছে, আমদানীকৃত প্রতি কেজি রসুন বিক্রি হচ্ছে ২৪০-২৫০ টাকায়। গত বছরের এ সময় দাম ছিল ১৩০-১৪০ টাকা। দাম বাড়ার কারণ হিসেবে অধিকাংশ আড়তদার ও ব্যবসায়ী জানান, আমদানি ব্যয় বেড়ে যাওয়ার কারণেই মূলত দাম বাড়তি। ডলারের বিনিময় হার বৃদ্ধি এবং ভারতেও সব ধরনের মসলার ঊর্ধ্বমুখী দামও এক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 8, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গাজায় গণহত্যার প্রতিবাদে শরণখোলায় বিক্ষোভ মিছিল
Next Article সাতক্ষীরায় প্রচন্ড খরায় আম বাগান থেকে ঝরে পড়ছে চাষিদের স্বপ্ন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
আন্তর্জাতিক

ট্রাম্পকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী: ‘এ যুদ্ধ আপনার নয়’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
আন্তর্জাতিক

ট্রাম্পের ক্ষমতা দখলের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইরানিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
সাতক্ষীরা

রমজানের রোজা ফরজ হওয়ার ইতিহাস

By Correspondent 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?