By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ভোমরা স্থলবন্দরের উন্নয়নে ১১শ’৭০ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে : প্রতিমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > ভোমরা স্থলবন্দরের উন্নয়নে ১১শ’৭০ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে : প্রতিমন্ত্রী
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভোমরা স্থলবন্দরের উন্নয়নে ১১শ’৭০ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে : প্রতিমন্ত্রী

Last updated: 2024/07/04 at 4:38 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পর্যায়ক্রমে সকল স্থলবন্দরে ডিজিটাল সেবা কার্যক্রম চালু করা হবে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ কর্তৃক ভোমরায় ডিজিটালাইজেশন কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে স্থলবন্দরসমূহ আজ আরও একধাপ এগিয়ে গেল। উন্নত বিশ্বের বন্দরের ন্যায় আমাদের দেশের স্থল বন্দরসমূহ ও একদিন স্মার্ট বন্দরে পরিণত হবে।

প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে ভোমরা ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের স্থল বন্দরের সেবা কার্যক্রম পেপারলেস করার লক্ষ্যে বেনাপোল ও বুড়িমারী স্থলবন্দরে আগেই অটোমেশন চালু করা হয়েছে। ভোমরা স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নসহ ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। স্থলবন্দরগুলোকে আধুনিক ও অটোমেশনের আওতায় নিয়ে আসার জন্য সরকারি ও উন্নয়ন সহোযোগি সংস্থার অর্থায়নে প্রকল্প গ্রহণ করা হচ্ছে। গ্লোবাল এলায়েন্স ফর ট্রেড ফ্যাসিলিটেশন (জিএটিএফ) এর অর্থায়নে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে ভোমরা স্থলবন্দরে সম্পাদিত ডিজিটালাইজেশন কার্যক্রম প্রতিবেশী দেশের সাথে পণ্য সরবরাহ কার্যক্রম সচল রাখার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে।

খালিদ মাহমুদ চৌধুরী এমপি আরো বলেন, ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম করা হয়েছে কাজ আরও স্মুথ করার জন্য। যেন সময় বাঁচে। ভোমরা বন্দরের বিদ্যমান সমস্যাগুলো সবই সমাধান করা হবে উল্লেখ করে তিনি বলেন, ভোমরা বন্দরের উন্নয়নে ১১শ’ ৭০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এটা বাস্তবায়ন হলে আর কোনো সমস্যা থাকবে না। এটাই হবে প্রাণ কেন্দ্র, হিরো পোর্ট। ভোমরা বন্দর আপনাদের। এটা দেখভাল করার দায়িত্ব আপনাদের। এখানে কোন সংকট দেখা দিলে ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নেবে।

ইতিপূর্বে দেশের বন্দরগুলোতে কোনো শৃঙ্খলা ছিল না উল্লেখ করে তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০০১ সালে শৃঙ্খলা ফেরানোর জন্য স্থলবন্দর কর্তৃপক্ষ গঠন করেন। যা ২৪ বছরে বন্দরের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এখন কোথাও কোনো বিশৃঙ্খলা নেই।

বাংলাদেশ স্থলবন্দ কতৃপক্ষ এবং সুইসকন্টাক্ট বাংলাদেশ এর আয়োজনে ও স্থল বন্দর কতৃপক্ষের চেয়ারম্যান মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আফম রুহুল হক, সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য লাইলা পারভীন সেঁজুতি, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির, পুলিশ সুপার মো. মতিউর রহমান সিদ্দিকী, গ্লোবাল অ্যালায়েন্স ফর ট্রেড ফ্যাসিলিটেশন(ভার্চুয়াল) এর পরিচালক ফিলিপ ইসলাম, সুইসকন্টাক্ট বাংলাদেশ এর কান্ট্রিডিরেক্টর মুজিবুল হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বাবু, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ, সহসভাপতি এজাজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ খান প্রমুখ।

এসময় স্থল বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আগে প্রধান অতিথি নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ভোমরা স্থল বন্দরে ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে লড়ছেন ৩৪ বাংলাদেশি
Next Article তারা বৈষম্যের বাধ ভেঙেছেন সমাজসেবায়
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 3 hours ago
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
সাতক্ষীরা

জামায়াত না করায় বিএনপি কর্মীর দুই মেয়েকে নির্যাতন

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?