By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মঠবাড়িয়ায় ব্রিজের উপর মাছের বাজার, দুর্গন্ধ ও দুর্ভোগের শিকার পথচারীরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > মঠবাড়িয়ায় ব্রিজের উপর মাছের বাজার, দুর্গন্ধ ও দুর্ভোগের শিকার পথচারীরা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঠবাড়িয়ায় ব্রিজের উপর মাছের বাজার, দুর্গন্ধ ও দুর্ভোগের শিকার পথচারীরা

Last updated: 2023/05/10 at 2:03 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ার টিয়ারখালী বাজারের ব্যস্তমত ব্রিজের উপর সাপ্তাহিক হাটের দিন বসে মাছের বাজার। ফলে স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাজার শেষে মাছের পানির দুর্গন্ধে এলাকা দূষিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে করে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার ১০নং হলতা গুলিসাখালীর টিয়ারখালী বাজার সংলগ্ন টিয়ারখালী খালের উপর একটি আরসিসি ঢালাই ব্রিজ নির্মিত হয়। ব্রিজটি নির্মিত হওয়ায় ব্রিজের এ্যাপ্রোচ সড়কের কারণের বাজারের মাছ বিক্রির তলসেটটি নিচু হয়ে গেছে। যার ফলে বাজারের মেইন সড়ক থেকে তলসেট অভিমুখী চলাচলের রাস্তা না থাকায় ব্যবসায়িরা বাধ্য হয়ে গত এক বছর ধরে সাধারণ জনগণের চলাচলের ব্যস্তমত ব্রিজের উপর মাছ বিক্রি করছেন। এতে করে এক দিকে মাছ ব্যবসায়িরা রোধ বৃষ্টিতে ভিজে যেমন দুর্ভোগ পোহাচ্ছেন অপর দিকে স্কুল-কলেজ, মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ স্থানীয়রা ওই ব্রিজ দিয়ে সাপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার হাটের দিন মাছের পানির দুর্গন্ধসহ চলাচলে দারুন ভোগান্তির শিকার হচ্ছেন। তাছাড়া তলসেটটিতে পর্যাপ্ত জায়গা না থাকার অভিযোগও করেন মাছ ব্যবসায়িরা। স্থানীয় সমাজসেবক, বাজার ইজারাদার ও মাছ ব্যবসায়িরা মাছ বিক্রির তলসেট অভিমুখী রাস্তাটি দ্রুত নির্মাণসহ তলসেট সংলগ্ন সরকারি জমিতে পরিধি বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিয়েও কোন ফল পাননি।

ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হেমায়েত তালুকদার বলেন, এই দুর্ভোগ দীর্ঘদিনের। সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার ব্যস্ততম এই ব্রিজে মাছের বাজার বসে। বাজার শেষে মাছের পানির দুর্গন্ধে বিদ্যালয়গামী শিক্ষার্থীসহ পথচারীদের নাক চেপে হাটতে হয়।

মাছ ব্যবসায়ি জাহাঙ্গীর হোসেন বলেন, ব্রিজের উপর রোধে পুড়ে এবং বৃষ্টিতে ভিজে আমাদেরও মাছ বিক্রি করতে কষ্ট হয়। কিন্তু বর্তমান মাছ বাজারে পর্যাপ্ত জায়গা এবং প্রবেশের রাস্তা না থাকায় বাধ্য হয়ে ব্রিজের উপর মাছ বিক্রি করছি।

বাজার ইজারাদার আবুল কালাম আজাদ বলেন, টিয়ারখালী খালের উপর ব্রিজ নির্মাণ হওয়ায় এ্যাপ্রোচ সড়কের কারণে মাছ বাজারে চলাচলের রাস্তাটি নিচু হয়ে গেছে। যার ফলে মাছ ব্যবসায়িদের মাছের ঢালা নিয়ে তলসেটে প্রবেশ করতে অসুবিধা হয় বিধায় ব্রিজের উপর সাপ্তাহিক হাটের দিন ব্যবসায়িরা মাছ বিক্রি করেন।

এব্যাপারে হলতা গুলিসাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, মাছ বাজারের স্থান সংকীর্ণ এবং প্রবেশ পথ ব্যবহারের অনুপযোগীর কথা স্বীকার করে বলেন, শীঘ্রই সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোরেলগঞ্জে গাঁজাসহ আটক কথিত ছাত্রলীগ নেতার কারাদণ্ড
Next Article মহেশপুরে আদালতের নির্দেশ অমান্য করে ইমারত নির্মাণের অভিযোগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

সরকারি কর্মকর্তাদের গাড়ি কিনতে সুদমুক্ত ঋণ দেওয়া বন্ধ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?