By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মঠবাড়িয়া ঝূঁকিপূর্ণ তিন বেইলী ব্রিজ: প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > মঠবাড়িয়া ঝূঁকিপূর্ণ তিন বেইলী ব্রিজ: প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

মঠবাড়িয়া ঝূঁকিপূর্ণ তিন বেইলী ব্রিজ: প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা

Last updated: 2024/12/26 at 2:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

শাকিল আহমেদ, মঠবাড়িয়া (পিরোজপুর) : পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের ঝুঁকিপূর্ণ তিনটি বেইলী ব্রিজ দিয়ে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ব্রিজ তিনটি শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত যানবাহনসহ হাজার হাজার সাধারণ মানুষ। শহরের দুই প্রবেশ দ্বারে দুইটি এবং মধ্য খানে অবস্থিত একটি বেইলী ব্রিজ এখন পথচারীদের গলারকাটা হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে থানাপাড়া এলাকার কলবাড়ি খালের ওপর গার্ডার ব্রিজের নির্মাণ কাজ শুরু হলেও অন্য দুইটি ব্রিজ নির্মাণে কোন অগ্রগতি দেখা যাচ্ছে না। অথচ ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সাবেক সংসদ সদস্য আলহাজ¦ ডাঃ রুস্তম আলী ফরাজী বহেরাতলা জামে মসজিদ সংলগ্ন খাল ও মাছ বাজার সংলগ্ন খালের অকেজো বেইলী ব্রিজের স্থানে গার্ডার ব্রিজ নির্মাণের ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন করেন। ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধনের এক বছরের অধিক সময় পার হয়ে গেলেও বহেরাতলা ও মাছ বাজার সংলগ্ন খালের ওপর ব্রিজের কাজ শুরু না হওয়ায় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, মঠবাড়িয়া শহরের প্রধান প্রবেশদ্বার বহেলাতলা ব্রিজ। ব্রিজটির স্টীলের পাতগুলো জরাজীর্ণ হয়ে যাওয়া প্রায়ই অটো, মাহেন্দ্র, ইজিবাইক, মটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের চাকা ব্রিজের ভাঙ্গা স্টীলের পাতের ভিতর ঢুকে ঘটছে দুর্ঘটনা। এছাড়া মাছ বাজার সংলগ্ন খালের বেইলী ব্রিজটির করুণ দশা। ব্রিজের স্টীলের পাতগুলো ফাঁকা হয়ে যাওয়ায় মরণ ফাঁদে পরিনত হয়েছে।
স্থানীয়রা জানান, শহরের গুরুত্বপূর্ণ তিনটি বেইলী ব্রিজ দিয়ে ঐতিহ্যবাহী কে এম লতিফ ইনস্টিটিউশন, সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ৫৬নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মঠবাড়িয়া সরকারি কলেজ, মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজ ও উদয়ন মাধ্যমিক বিদ্যালয় সহ অন্তত ১৫-২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ব্রিজের স্লাপগুলো নড়েবড়ে হওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা।
শহরের ভাই ভাই ফার্নিচারের স্বত্ত্বাধিকারী শাহ আলম মীর জানান, সম্প্রতি তার দোকান থেকে একজন ক্রেতা খাট ও আলমিরা ক্রয় শেষে বাড়ি ফেরার পথে বহেরাতলা ব্রিজের স্টীলের স্লাপগুলো জরাজীর্ণ হওয়ায় দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে ওই ক্রেতার ব্যাপক ক্ষতিসাধন হয়।
মঠবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার জানান, মঠবাড়িয়া থেকে ঢাকা, খুলনা, বরিশাল, পিরোজপুর, ভান্ডারিয়া, পাথরঘাটা, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ সহ প্রায় ১৫টি রুটে এই বেইলী ব্রিজগুলো দিয়ে গাড়ি চলাচল করে। কিন্তু ব্রিজের স্টীলের স্লাপগুলো জরাজীর্ণ হওয়ায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা । সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি নাজমুল আহসান কবির জানান, অকেজো বেইলী ব্রিজের স্থানে গার্ডার ব্রিজ নির্মাণে এক বছর পূর্বে ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন করা হয়। কিন্তু এক বছরের অধিক সময় পার হয়ে গেলেও ব্রিজগুলো নির্মাণে কর্তৃপক্ষের কোন অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছেনা।
সাফা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এ কে সাকিল আহম্মেদ জানান, মঠবাড়িয়া শহরের বহেরাতলা ও মাছ বাজার সংলগ্ন বেইলী ব্রিজ দুইটি খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম ব্রিজ। কিন্তু দীর্ঘদিন ধরে ব্রিজ দুইটি বেহাল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় সচেতন মহলের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। তিনি ব্রিজ দু’টি দ্রুত নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবী জানান।
এব্যাপারে পিরোজপুর সড়ক ও জনপদের উপ-বিভাগী প্রকৌশলী রাজিমুল আলিম রাজু জানান, জমি অধিগ্রহণ করতে না পাড়ায় মঠবাড়িয়ার বহেরাতলা ও মাছ বাজার সংলগ্ন স্টীল ব্রিজের কাজ শুরু করা সম্ভব হচ্ছেনা। তবে জমি অধিগ্রহণের কাজ চলছে। তিনি আরো বলেন, আগামী দুই মাসের মধ্যে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শেষে ব্রিজ দুইটির নির্মাণ কাজ শুরু করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 26, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শনিবারেও খোলা থাকবে বিআরটিএ অফিস
Next Article ফকিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
টেকনোলজি

হোয়াটসঅ্যাপের বিকল্প ৬টি জনপ্রিয় মেসেজিং অ্যাপ

By Online Desk 12 minutes ago
টেকনোলজি

ফোনে অ্যানড্রয়েড ১৭ ভার্সন উন্মোচন করল গুগল

By Online Desk 20 minutes ago
টেকনোলজি

এআই সুনামির সতর্কবার্তা আইএমএফ প্রধানের: বিশ্বে ৪০ শতাংশ চাকরি ঝুঁকিতে

By Online Desk 24 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?