By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মণিপুরে হামলায় নিরাপত্তা বাহিনীর ২ সদস্য নিহত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > মণিপুরে হামলায় নিরাপত্তা বাহিনীর ২ সদস্য নিহত
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

মণিপুরে হামলায় নিরাপত্তা বাহিনীর ২ সদস্য নিহত

Last updated: 2024/04/27 at 5:02 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের বিষ্ণুপুর জেলায় এক হামলার ঘটনায় দেশটির নিরাপত্তা বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) দুই জওয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মধ্যরাতে জেলার নারানসিনা গ্রামের পাহাড় থেকে সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা নিচে সিআরপিএফের একটি ফাঁড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। ফাঁড়ির কাছাকাছি একটি বোমা বিস্ফোরিত হওয়ার পর দুইপক্ষের মধ্যে তুমুল গোলাগুলি শুরু হয়। এসময় সিআরপিএফের চার জওয়ান গুরুতর আহত হয়। আহতদের দ্রুত নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নেয়া হলে সেখানে দুই জওয়ানের মৃত্যু হয়।

পুলিশের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, মণিপুর সংকটের প্রথম বার্ষিকীর ছয় দিন আগে হামলার এ ঘটনাটি ঘটল, আসছে দিনগুলোতে হামলার ঘটনা আরো বাড়তে পারে।

পিটিআইয়ের দেয়া উদ্ধৃতিতে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জঙ্গিরা পাহাড় থেকে ফাঁড়িটি লক্ষ্য করে নির্বিচার গুলিবর্ষণ করে। রাত সাড়ে ১২টার দিকে এটি শুরু হয়, চলে প্রায় সোয়া ২টা পর্যন্ত। জঙ্গিরা বোমাও নিক্ষেপ করে। ভারতের চলমান লোকসভা নির্বাচনের ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের পর ওই সিআরপিএফের জওয়ানরা ভারতীয় রিজার্ভ ব্যাটেলিয়নের (আইআরবি) ফাঁড়িটিতে অবস্থান করছিল। আইআরবির এই ফাঁড়িটিতেই হামলা হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের অগাস্ট ও সেপ্টেম্বরে নারানসিনা গ্রামে ও আশপাশে মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতেইদের সঙ্গে কুকি-জো সশস্ত্র গোষ্ঠীর ব্যাপক গুলির লড়াই শুরু হয়। উভয়পক্ষই নিজেদের ‘গ্রাম প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক’ বলে দাবি করে পরস্পরের বিরুদ্ধে হামলা চালাতে থাকে। মণিপুরের পাহাড়ি উপত্যকাগুলোতে প্রধানত মেইতেই নৃগোষ্ঠীর লোকজন বসবাস করে আর কুকিরা বাস করে পাহাড়ে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 27, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শার্শায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহরাবের মতবিনিময়
Next Article খুবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত : উপস্থিতির হার ৯২.১০ শতাংশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 18 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 18 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?