By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মদিনা যাওয়ার পথে ৪২ ভারতীয় ওমরাহ যাত্রী নিহত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > মদিনা যাওয়ার পথে ৪২ ভারতীয় ওমরাহ যাত্রী নিহত
আন্তর্জাতিক

মদিনা যাওয়ার পথে ৪২ ভারতীয় ওমরাহ যাত্রী নিহত

Last updated: 2025/11/17 at 2:13 PM
জন্মভূমি ডেস্ক 3 weeks ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : সৌদি আরবে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটি ডিজেল ট্যাংকারের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন অন্তত ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী।
এই ওমরাহযাত্রীদের সবাই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। সৌদিসূত্রে জানা গেছে, নিহত ৪২ জনের মধ্যে নারীর সংখ্যা ২০ জন এবং শিশুর সংখ্যা ১১ জন।
রোববার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে মক্কা-মদিনা রুটের মুহরাস বা মুফরিহাত এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা। মুহরাস থেকে মদিনার দূরত্ব ১৬০ কিলোমিটার।
তেলেঙ্গানার এই ওমরাহযাত্রীরা মক্কা থেকে মদিনার উদ্দেশে রওনা হয়েছিলেন। দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।
তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সোমবার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “সৌদি আরবের মক্কা-মদিনায় সড়ক দুর্ঘটনার জেরে তেলেঙ্গানার ৪২ জন যাত্রী নিহতের ঘটনায় মুখ্যমন্ত্রী গভীরভাবে শোকাহত। বাসের যাত্রীদের সবার ব্যাপার নাম-ঠিকানা সংগ্রহ ও খোঁজ-খবর নিতে রাজ্যপ্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। সেইসঙ্গে কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন মুখ্যমন্ত্রী। যদি প্রয়োজন হয়, তাহলে তাৎক্ষণিকভাবে সৌদিতে যে কোনো সহায়তা পাঠাতে প্রস্তুত রাজ্য সরকার।”
তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের এমপি আসাদউদ্দিন ওয়াইসি ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে বলেন, “ডিজেল ট্যাংকারের সঙ্গে সংঘর্ষের ফলে বাসটিতে আগুন ধরে গিয়েছিল। আমি সৌদি আরবের ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) আবু মতিন জর্জের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। নিহত ও আহত যাত্রীদের সবার নাম-পরিচয় উদ্ধারে হায়দরাবাদভিত্তিক দু’টি ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছি এবং নিহতদের মরদেহ ফিরিয়ে আনা ও আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে অনুরোধ জানিয়েছি।”

জন্মভূমি ডেস্ক November 17, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মানবতাবিরোধী অপরাধ: হাসিনার বিরুদ্ধে রায় পড়া শুরু
Next Article মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মা-ভাইকে কুপিয়ে হত্যা

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ুর ক্ষত বহন করছেন উপকূলের ৪০‌লাখ নারীরা

By জন্মভূমি ডেস্ক 49 minutes ago
নড়াইল

নড়াইলে কিশোরের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
রাজনীতি

কোটালীপাড়ায় জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধস : মৃতের সংখ্যা ছাড়াল ৯০০

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
আন্তর্জাতিক

ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ড, নিহত ২৩

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
আন্তর্জাতিক

বাবরি মসজিদ নির্মাণে জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?