By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মনিরামপুরে ঈগলের এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > মনিরামপুরে ঈগলের এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

মনিরামপুরে ঈগলের এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ

Last updated: 2024/01/01 at 7:02 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

মনিরামপুর প্রতিনিধি : দ্বাদশ সংসদ নির্বাচনে যশোর-৫ মনিরামপুরে স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলীর ঈগল প্রতীকের এজেন্টদের কেন্দ্রে না যাবার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঈগল প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট আওয়ামীগ নেতা জিএম মজিদ বাদি হয়ে রোববার রাতে প্রধান নির্বাচন কমিশনার, রিটার্নিং অফিসার, সহকারি রিটার্নিং অফিসার, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে ততই যশোর -৫ মনিরামপুরে স্বতন্ত্র প্রার্থী জেলা কৃষকলীগের সহসভাপতি এস এম ইয়াকুব আলীর ঈগল প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হচ্ছে। ফলে নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা বেপরোয়া হয়ে উঠছে।কয়েকস্থানে নৌকা প্রতীকের সমর্থকরা ঈগল প্রতীকের কর্মী সমর্থকদের উপর হামলা ও মারপিট করেছে। এ ছাড়া ঈগলের একটি নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাংচুর করেছে।
ইতিমধ্যে ঈগলের পক্ষে সব কেন্দ্রের পোলিং এজেন্ট নির্ধারন করা হয়েছে।প্রধান নির্বাচনী এজেন্ট সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জিএম মজিদ অভিযোগ করেন, নৌকা প্রতীকের পক্ষে খেদাপাড়া ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবদুল আলিম জিন্নাহর নেতৃত্বে হাবিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন, রামনগরের মহিদুল ইসলাম, শৈবাল হোসেন, চাকলা এলাকার শরিফুল ইসলাম, ঝাপা এলাকার সিরাজুল ইসলাম, কবির হোসেনসহ অন্যান্য চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসীরা প্রতিনিয়ত ঈগলের এজেন্টদের বাড়িতে বাড়িতে গিয়ে কেন্দ্র না যাবার জন্য হুমকি দিচ্ছে। ফলে এলাকায় আতংক বিরাজ করছে। যে কারনে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন না হওয়ার আশংকা দেখা দিয়েছে। জিএম মজিদের দাবি অতিশিঘ্রই এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে সুষ্ঠ ও শান্তিপূর্ন নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার। স্বতন্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলী বলেন, শান্তি বিঘ্নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অবাধ নির্বাচন করা সম্ভব হবেনা।
তবে নৌকা প্রতীকের নির্বাচনী পরিচালনা কমিটির এক নম্বর সদস্য খেদাপাড়া ইউপি চেয়ারম্যান আবদুল আলিম জিন্নাহ কোন ধরনের হুমকি প্রদর্শনের অভিযোগ অস্বীকার করে বলেছেন, শান্তিপূর্নভাবে নির্বাচনের জন্য সব সময় কাজ করে চলেছি। নৌকা প্রতিকের নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান জানান, এসব অভিযোগের কোন ভিত্তি নেই। তবে সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, ইতিমধ্যে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।
উল্লেখ্য মনিরামপুরে ৫ জন প্রার্থী থাকলেও মূলত: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য নৌকা এবং জেলা কৃষক লীগের সহসভাপতি এস এম ইয়াকুব আলী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকের মধ্যে তুমুল প্রতিদ্বন্দিতা চলছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 1, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article লোহাগড়ায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন
Next Article মনিরামপুরে বিএনপির লিফলেট বিতরণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

বনজবীদের কষ্টের কথা নিয়ে গন শুনানি হবে: জলবায়ু ,পরিবেশ ও ‌বনমন্ত্রী

By Correspondent 43 minutes ago
জাতীয়

জাতীয় সংসদে আজ ২০ বিল পাশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
আন্তর্জাতিক

ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৮ লক্ষ কোটি টাকা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

র‍্যাবের অভিযানে খুলনার শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?