By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মনিরামপুরে সড়ক নির্মানে নিম্মমানের উপকরন ব্যবহারের অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > মনিরামপুরে সড়ক নির্মানে নিম্মমানের উপকরন ব্যবহারের অভিযোগ
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

মনিরামপুরে সড়ক নির্মানে নিম্মমানের উপকরন ব্যবহারের অভিযোগ

Last updated: 2023/09/22 at 7:11 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বাকোশপোল বাজার থেকে জামতলা ঈদগাহ মোড় পর্যন্ত এক হাজার ৬৩৩ মিটার দৈর্ঘ্যরে পাকা সড়ক নির্মানে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ উঠেছে। বালুর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে বালু মিশ্রিতকাদামাটি। তার ওপর পিকেট ইটের খোয়ার পরিবর্তে আমা ইটের নিম্নমানের খোয়া ব্যবহার করে তড়িঘড়ি নির্মানকাজ করা হচ্ছে। এ ব্যাপারে ঠিকাদার এবং তদারকির দায়িত্বে থাকা উপসহকারি প্রকৌশলীকে বার বার বলা সত্ত্বেও তারা কোন কর্ণপাত করেনি। প্রতিবাদে এলাকাবাসী গতকাল শুক্রবার সকালে বিক্ষোভ প্রদর্শনের পর কাজ বন্ধ করে দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি)এর মাধ্যমে ২০২৩-২৪ অর্থবছরে এক কোটি ৬০ লাখ টাকা বরাদ্দে উপজেলার সদর ইউনিয়নের বাকোশপোল বাজার থেকে জামতলা ঈদগাহ মোড় পর্যন্ত একহাজার ৬৩৩ মিটার দৈর্ঘ্যের সড়কটি পাকাকরনের জন্য টেন্ডার আহবান করা হয়। কাজটি পান মেসার্স বিশ্বজিত কনষ্ট্রাকশন নামের ঠিকাদার প্রতিষ্ঠান। সে মোতাবেক ওয়ার্কঅর্ডারের পর ঠিকাদার প্রতিষ্ঠান নির্মান কাজ শুরু করে গতমাস থেকে। ইতিমধ্যে সড়কের মাটি কেটে বালু এবং খোয়া দিয়ে বক্স নির্মান করা হয়েছে। কিন্তু অভিযোগ রয়েছে ভালবালু ও পিকেট ইটের খোয়ার পরিবর্তে কাদামাটি, ইটভাটার ঘ্যাস এবং তিন নম্বরের আমা ইটের(নিন্মমানের) খোয়া দিয়ে বক্স নির্মান করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মাঝে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে। ইতিমধ্যে এলাকাবাসী কয়েকবার প্রতিবাদও করেছেন।কিন্তু তাদের কথায় কর্ণপাত না করে ওই নিম্নমানের সামগ্রি দিয়ে সড়ক নির্মান অব্যাহত রয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে সরেজমিন গিয়ে দেখাযায়, নিম্নমানের সামগ্রি দিয়ে কাজ করার সময় বিক্ষুব্ধ এলাকাবাসী বাঁধা দিয়ে শ্রমিকদের সাথে কথাকাটাকাটিতে লিপ্ত হয়। এক পর্যায়ে বিক্ষোভ প্রদর্শন করে শ্রমিকদের কাজ বন্ধ করে দেন। এ সময় কথা হয় দায়িত্বে থাকা শ্রমিক সরদার মুজিবুর রহমানের সাথে। তিনি বলেন, ঠিকাদার খারাপ উপকরন সরবরাহ করলে আমাদের কি করার আছে ? তিনি বলেন, বিক্ষুব্ধ লোকজনের বাঁধায় কাজ বন্ধ রাখা হয়েছে। কথা হয় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল আলিম, সাধারন সম্পাদক দীন ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক আবদুল হাইয়ের সাথে। তারা সড়কের পাশে নিম্নমানের খোয়াসহ অন্যান্য উপকরনের স্তুপ দেখিয়ে বলেন, এসব নিম্নমানের সামগ্রি দিয়ে কাজ করায় ইতিমধ্যে সড়কের বিভিন্ন স্থান দেবে(নিচু) গেছে। স্থানীয়দের অভিযোগ বালুর পরিবর্তে কাদামাটি, পিকেট খোয়ার পরিবর্তে তিন নম্বর আমা ইটের খোয়া ও ভাটার ঘ্যাস দিয়ে সড়ক নির্মান করা হচ্ছে। কৃষক আবদুল মজিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়ক নির্মানে অনিয়ম ও দূর্নীতির কারনে ইতিমধ্যে প্রতিবাদ করে কয়েকবার বাঁধা দেওয়া হলেও ঠিকাদার কোন কর্ণপাত করেনি। মিন্টু হোসেন বলেন, অভিযোগ করায় উপজেলা প্রকৌশল অফিস থেকে কয়েকদিন আগে একজন কর্মকর্তা সন্ধ্যার পর এসে কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন। আবার নয়ন বিশ্বাষ নামে এক যুবক বলেন, সড়কের দুইপাশে যে ইটের গাথুনি করা হয়েছে তা মূলত: তিন নম্বর(নিম্নমানের)। মোটরসাইকেল চালিয়ে যাবার সময় ওই ইট ভেঙ্গে গুড়ো হয়ে যাচ্ছে। দায়িত্বপ্রাপ্ত উপসহকারি প্রকৌশলী গাইসুল আযম বলেন, সরেজমিন গিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক বিশ^জিৎ দাস বলেন, সড়ক নির্মানের শতশত গাড়ি ইট ও খোয়া লাগে। তাতে ঊনিশ-বিশ হতেই পারে। তার মানে এই নয় যে নিম্নমানের উপকরন ব্যবহার করা হচ্ছে। উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস বলেন, নিম্নমানের সামগ্রি দিয়ে সড়ক নির্মান কোন অবস্থাতেই বরদাশত করা হবেনা। বিষয়টি তিনি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রতি ব্যক্ত করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 22, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম অন্তর্ভুক্ত করা হবে : যবিপ্রবি উপাচার্য
Next Article মহেশপুরে পৌর এলাকায় এমপি চঞ্চলের গনসংযোগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরার,তীব্র ঝাঁকুনিতে কাঁপলো উৎপত্তিস্থল আশাশুনি

By জন্মভূমি ডেস্ক 32 minutes ago
খুলনা

পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
নড়াইল

নড়াইলে সংখ্যালঘু’র বসতভিটা জবর দখল চেষ্টা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সারাদেশে ভূমিকম্প অনুভূত

By Staff Reporter 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে বিপর্যয়ের মুখে উপকূল

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?