By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মনিরামপুরে সন্ত্রাসী হামলায় বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > মনিরামপুরে সন্ত্রাসী হামলায় বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ
যশোর

মনিরামপুরে সন্ত্রাসী হামলায় বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ

Last updated: 2025/05/14 at 3:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

মোস্তাফিজুর রহমান, মনিরামপুর : যশোরের মনিরামপুরে জমি নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় কৃষক ওয়াসিম আকরাম ও তার ভাইদের বসত বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওয়াসিম আকরাম বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখসহ বুধবার আদালতে মামলা করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিএম কামরুজ্জামান।
এলাকাবাসী জানান, উপজেলার নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামের মহির উদ্দিন বিশ^াসের ছয় ছেলে ১৯৮৮ সালে প্রতিবেশী মাকসুদুল আলমের কাছ থেকে সাত শতক জমি কিনে(রেজিষ্ট্রি) বাড়ি নির্মানের পর পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। কিন্তু অভিযোগ রয়েছে প্রতিবেশী মৃত আইয়ুব আলী ফকিরের ওয়ারেশগন ওই জমির মালিকানা দাবি করে আদালতে মামলা(এলএসটি) করেন। এক পর্যায়ে আদালত তাদের পক্ষে একতরফা রায় দেন। এ দিকে ওই রায়ের বিরুদ্ধে মহির উদ্দিন বিশ^াসের ছেলে ওয়াসিম আকরাম যশোর দেওয়ানি আদালতে আপিল করেন। ওই আপিল মামলার পরবর্তি শুনানি হওয়ার দিন ধার্য রয়েছে ২৬ আগষ্ট।
কিন্তু অভিযোগ রয়েছে প্রতিপক্ষ কালাম ফকির, সালাম ফকির, আসলাম ফকির, আনোয়ার ফকিরের নেতৃত্বে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা গত রোববার সকাল সাতটার দিকে লাঠিসোটা, রামদা, রড নিয়ে ওয়াসিম আকরাম এবং তার ভাইদের বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরসহ লুটপাট করে। ওয়াসিম আকরাম অভিযোগ করেন এসময় বাঁধা দিলে সন্ত্রাসীরা তাকেসহ তার ভাইদেরও মারপিট করে। তবে কালাম ফকির জানান, এলএসটি মামলার রায় পেয়ে তাদের জমি দখল মুক্ত করা হয়েছে।
এ ঘটনায় উপায়ন্ত না পেয়ে ওয়াসিম আকরাম বাদি হয়ে বুধবার যশোর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে কালাম ফকির সহ ১০ জনের নাম উল্লেখসহ মামলা করেন। বিষয়টি আমলে নিয়ে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট গোলাম কিবরিয়া তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করতে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, আদালতের নির্দেশে বিষয়টি তদন্ত করে যথা সময়ে প্রতিবেদন দাখিল করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 14, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ১
Next Article কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যা ও দুই সন্তানকে হত্যাচেষ্টা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধে এ পর্যন্ত ইরানের ক্ষয়ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

By Tanvir 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

২১ এপ্রিল থেকে শুরু এসএসসি: যশোর বোর্ডে ২৯৯ কেন্দ্র, পরীক্ষার্থী ১,৩৪,৫১০

By জন্মভূমি ডেস্ক 3 days ago
যশোর

যশোরে ছাত্রদল-যুবদল সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 3 days ago
যশোর

যশোরে জমি বিরোধে হত্যা: আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 3 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?