By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মনিরামপুর পৌরসভায় ২৮ লাখ টাকার কাজ নিয়ে অনিয়মের অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > মনিরামপুর পৌরসভায় ২৮ লাখ টাকার কাজ নিয়ে অনিয়মের অভিযোগ
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

মনিরামপুর পৌরসভায় ২৮ লাখ টাকার কাজ নিয়ে অনিয়মের অভিযোগ

Last updated: 2025/03/23 at 2:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : যশোরের মনিরামপুর পৌরসভায় তিনটি প্রকল্পের ২৮ লাখ টাকার কাজ নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিয়মিত দরপত্র আহ্বানের পরিবর্তে রিকোয়েস্ট ফর কোটেশনের (আরএফকিউ) মাধ্যমে এসব কাজ করা হয়। জরুরি কাজের ক্ষেত্রে এ পদ্ধতির প্রচলন রয়েছে। পৌরবাসীর ভাষ্য, এ পদ্ধতিতে কাজ করতে গিয়ে পছন্দের ঠিকাদার বেছে নেওয়া হয়েছে। তারা দায়সারাভাবে তিনটি প্রকল্প বাস্তবায়ন করেছেন। এতে বাজারদরের চেয়ে কয়েক গুণ বেশি খরচ হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকপক্ষের দাবি, পৌর কর্তৃপক্ষ তাদের লাইসেন্সের নামে নিজেরাই কাজ করেছে।
এসব প্রকল্পের মধ্যে একটিতে প্রতিটি বাল্বের দাম দেখানো হয়েছে ১ হাজার ৮০০ টাকা। অথচ বাজারে এগুলোর দাম পাঁচ-ছয়শ টাকা। পৌরসভা সূত্র জানায়, গত বছরের অক্টোবরে পৌরসভায় তিনটি উন্নয়ন প্রকল্প নেওয়া হয়। এ জন্য সাধারণ তহবিল থেকে বরাদ্দ নেওয়া হয় ২৮ লাখ টাকা। প্রকল্প তিনটি হলো মোহনপুর বটতলার পাশে মহাসড়কের ফুটপথের যাত্রীছাউনি সংস্কার করে মিনি পার্কে রূপান্তর, পৌরসভার ফটকের সামনে ফুটপাতে পার্কিং টাইলস, ৯টি সিসি ক্যামেরা স্থাপন ও ৩২টি বৈদ্যুতিক বাল্ব ফিটিংস এবং পৌর ভবনের সামনে পানির ফোয়ারা নির্মাণ, লাইটিংস ও আশপাশে ফুলের গাছ লাগানো।
প্রথম প্রকল্পের জন্য বরাদ্দ করা হয় ৮ লাখ ৫৩ হাজার টাকা। দ্বিতীয় প্রকল্পে ৯ লাখ ৬২ হাজার টাকা এবং তৃতীয় প্রকল্পে ৯ লাখ ৬৮ হাজার টাকা বরাদ্দ হয়। এসব প্রকল্প বাস্তবায়নের জন্য দরপত্র আহ্বানের নিয়ম রয়েছে। এখানে ব্যত্যয় ঘটিয়ে আরএফকিউর মাধ্যমে পৌর কর্তৃপক্ষ তাড়াহুড়ো করে মেসার্স ফয়জুল ইসলাম, মেসার্স সুমি এন্টারপ্রাইজ, মেসার্স মোল্যা ট্রেডিংয়ের নামে কার্যাদেশ দেয়।
মোহনপুর বটতলার পাশে মহাসড়কের ফুটপাতের যাত্রীছাউনির টিনে রং করার পর ফ্লোরে পার্কিং টাইলস সেট করার প্রকল্পে বড় অনিয়মের অভিযোগ করেন স্থানীয়রা। ব্যবসায়ী সহিদ বলেন, প্রায় দুই লাখ টাকায় মাটি ভরাট করে তিনি বালু ও খোয়ার ব্যবসা করে আসছিলেন। সেখান থেকে তাঁকে উচ্ছেদ করে সেই মাটি যাত্রীছাউনির আশপাশ সমানে ব্যবহার করে পৌর কর্তৃপক্ষ। পরে সেখানে ফুলের গাছ ও একটি ছাতা বসিয়ে দেওয়া হয়।
সরেজমিন ফুলের সবগুলো গাছই নষ্ট দেখা গেছে। ওই জায়গায় মাটি ভরাটের নামে পৌরসভা থেকে খরচ দেখানো হয়েছে ৫০ হাজার টাকা। স্থানীয়রা বলছেন, সব মিলিয়ে ওই পার্কটি নির্মাণে খরচ হয়েছে দুই লাখ টাকা। অথচ পৌরসভা খরচ দেখিয়েছে ৮ লাখ ৫৩ হাজার টাকা।
স্থানীয় ব্যবসায়ী আব্দুল লতিফের ভাষ্য, রাস্তার পাশে পিলার বসিয়ে ফুটপাত বন্ধ করে দেওয়া হয়েছে। এতে পথচারী চলাচলে বেগ পেতে হয়।
দ্বিতীয় প্রকল্পের আওতায় ৯টি সিসি ক্যামেরা ও ৩৮টি বাল্ব লাগানো হয়েছে। বাজারে প্রতিটি বাল্বের বাজারের দাম পাঁচ-ছয়শ টাকা। অথচ দাম দেখানো হয়েছে ১ হাজার ৮০০ টাকা। প্রতিটি সিসি ক্যামেরা বাজারে দুই-আড়াই হাজার টাকায় পাওয়া যায়। অথচ দাম দেখানো হয়েছে প্রায় দ্বিগুণ।
মেসার্স সুমি এন্টারপ্রাইজের মালিক সাইফুল ইসলাম বলেন, পৌরসভা কর্তৃপক্ষ তাঁর লাইসেন্সের নামে কাজ নিয়ে নিজেরাই বাস্তবায়ন করেছে। একই মন্তব্য মোল্যা ট্রেডিংয়ের মালিক মনিরুজ্জামানের।
তিনটি প্রকল্প দেখভালের দায়িত্বে আছেন উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন ও কার্যসহকারী আব্দুর রাশিদ তপু। তাদের দাবি, কোটেশনে কাজ হলেও তেমন অনিয়ম করা হয়নি। ইতোমধ্যে একটি প্রকল্পের টাকা ছাড় করা হয়েছে। দুটির কাজ অল্প বাকি। দু-এক দিনের মধ্যে সেগুলো শেষ হবে বলে আশা করছেন।
নির্বাহী প্রকৌশলী উত্তম মজুমদারের দাবি, পৌর প্রশাসকের দায়িত্বে থাকা ইউএনও নিশাত তামান্নার আগ্রহেই এ তিনটি প্রকল্প কোটেশনের মাধ্যমে করা হয়েছে। তবে বিষয়টি অস্বীকার করে ইউএনও নিশাত তামান্না বলেন, পানির ফোয়ারা, লাইটিং ও সিসি ক্যামেরা দ্রুত স্থাপনের জন্য বলা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতেই নির্বাহী প্রকৌশলী উত্তম মজুমদারের মতামতের ভিত্তিতে কাজটি কোটেশনের মাধ্যমে করা হয়। কাজের মান নিয়ে অভিযোগ উঠলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 23, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নাফ নদীতে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
Next Article হাসনাতের বক্তব্য রাজনৈতিক স্টান্টবাজি বৈ অন্যকিছু নয়: সেনাসদর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 4 minutes ago
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 4 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

By Tanvir 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?