By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মনোনয়ন পেলে আরও বৃহৎ পরিসরে জনসেবা করবেন আকরাম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মনোনয়ন পেলে আরও বৃহৎ পরিসরে জনসেবা করবেন আকরাম
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

মনোনয়ন পেলে আরও বৃহৎ পরিসরে জনসেবা করবেন আকরাম

Last updated: 2023/11/16 at 1:53 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ফুলতলা প্রতিনিধি : ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুলতলা ডুমুরিয়া (খুলনা- ৫) আসন থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশী। রাজনৈতিক পরিচয়ে তিনি ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য। সরকারি বিএল কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক ও স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে ১৯৮০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাস্ট্র বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর পাশ করেন। ১৯৭১ এর মুক্তিযুদ্ধের এক অনন্য বীরত্বগাথা পরিবার শেখ আকরাম হোসেনের। পিতা শেখ মাহাতাব উদ্দিন ৭১-এ পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হন। চাচা শেখ সিরাজুল ইসলাম ফুলতলা থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও আটরা-গিলাতলা ইউনিয়নের চেয়ারম্যান ১৯৮৩ সালে চরমপন্থীদের হাতে নৃশংসভাবে খুন হন। নিজে অস্ত্র হাতে লড়েছেন ৯ নম্বর সেক্টরে। স্ত্রী ডা. নুরজাহান বেগম সাবিয়া, দুই কন্যা ডা. নুসরাত জাহান লিন্ডা ও ডা. ইশরাত জাহান লিমা সকলে পেশায় চিকিৎসক। এছাড়াও একমাত্র পুত্র ইঞ্জিঃ ইমরান হোসেন ইমন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত। ছোটভাই শেখ মনিরুল ইসলাম আটরা গিলাতলা ইউনিয়নের চেয়ারম্যান। মানুষের সেবা করার মহান ব্রত নিয়ে তিনি রাজনীতিতে আসেন এবং এ পর্যন্ত ৪ বার ফুলতলা উপজলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে আরও বৃহৎ পরিসরে মানুষের সেবা করার সুযোগ পাবেন বলে মনে করেন এ নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলতি বছরের শুরুতে প্রতিষ্ঠা করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের উদ্যোগে ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে অসহায় ও অস্বচ্ছল মহিলাদের কর্মসংস্থানের জন্য এ পর্যন্ত প্রায় ৫’শ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৪ শতাধিক মসজিদ, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ সহায়তা প্রদান করে আসছেন তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 16, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়া পল্লী উন্নয়ন বোর্ডের চার কোটি টাকা নয়ছয়
Next Article পাইকগাছায় আওয়ামী লীগের আনন্দ মিছিল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় সাদা মাছ চাষে বিপ্লব ঘটেছে লাভবান হচ্ছে চাষীরা

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনামহানগর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান: জরিমানা ৯০ হাজার ৫ শত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
জাতীয়

পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় সাদা মাছ চাষে বিপ্লব ঘটেছে লাভবান হচ্ছে চাষীরা

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনামহানগর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান: জরিমানা ৯০ হাজার ৫ শত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

কেসিসির প্রশাসক হিসেবে যোগদান করলেন নজরুল ইসলাম মঞ্জু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?